Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভেনেজুয়েলার কাছে তেলের ট্যাঙ্কার ঘিরে উত্তেজনা, মার্কিন নজরের মুখে ডুবোজাহাজ নামাল রাশিয়া

ভেনেজুয়েলার উপকূলের কাছে আমেরিকার দখলে নেওয়া একটি ‘নিষেধাজ্ঞাভুক্ত’ তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে রাশিয়া একটি ডুবোজাহাজ ও অন্যান্য নৌ-সেনাযান মোতায়েন করায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভেনেজুয়েলার কাছে তেলের ট্যাঙ্কার ঘিরে উত্তেজনা, মার্কিন নজরের মুখে ডুবোজাহাজ নামাল রাশিয়া

এটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় ৩০০ মাইল দূরে পূর্ব আটলান্টিকে রয়েছে এবং উত্তর সাগরের দিকে এগচ্ছে। এআই প্রয়োগ করে নির্মিত ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 7 January 2026 11:47

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার উপকূলের কাছে আমেরিকার দখলে নেওয়া একটি ‘নিষেধাজ্ঞাভুক্ত’ তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে রাশিয়া একটি ডুবোজাহাজ ও অন্যান্য নৌ-সেনাযান মোতায়েন করায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেবয়সে জীর্ণ ওই ট্যাঙ্কারের আগের নাম বেল্লা ১ (Bella 1)—কে ঘিরে একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করায় ওয়াশিংটন–মস্কো উত্তেজনা আরও চড়েছে (US–Russia tensions, sanctioned oil tanker)

মার্কিন কর্তাদের দাবিখালি ও মরচে ধরা ওই ট্যাঙ্কারটি গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার কাছে নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলির উপর আরোপিত মার্কিন অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করছিল (Venezuela oil sanctions)। ভেনেজুয়েলায় নোঙর ফেলে তেল না তোলা এমনকী কোনও পণ্য বহন না করা জাহাজটি আমেরিকার তক্কেতক্কে ছিল। কারণ বিশ্বজুড়ে অবৈধ তেল পরিবহন নেটওয়ার্ক ভাঙার অভিযানের অংশ হিসেবে (illicit oil trade) আমেরিকা এটির উপর নজর রাখছিল

মার্কিন উপকূলরক্ষী বাহিনী জাহাজটিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ধাওয়া করেছে। তাদের মতেএটি কালোবাজারে তেল সরবরাহে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিট (shadow fleet) বা গোপন সরবরাহকারী জাহাজযার সঙ্গে রাশিয়ার তেলও জড়িত থাকতে পারে (black market oil)। গত ডিসেম্বরে জাহাজে তল্লাশির মার্কিন চেষ্টা আটকে দিয়ে নাবিকরা আন্তর্জাতিক জলসীমার দিকে জাহাজটি ঘুরিয়ে নেয়।

মার্কিন ধাওয়ার মধ্যেই জাহাজের কর্মীরা গায়ে অগোছালোভাবে রাশিয়ার পতাকা এঁকে নেয়নাম বদলে ম্যারিনেরা (Marinera) রাখে এবং রাশিয়ার নামে ফ্ল্যাগ রেজিস্ট্রি করে (Russian flag registration)। বিশেষজ্ঞদের মতেকোনও পরিদর্শন বা প্রচলিত বিধি ছাড়াই রাশিয়ার পতাকায় রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া অস্বাভাবিক। এতে স্পষ্টডোনাল্ড ট্রাম্পের বাজেয়াপ্ত-অভিযান নিয়ে মস্কোর উদ্বেগ বেড়েছে (US vessel seizures)

একাধিক মার্কিন কর্মকর্তার দাবিরাশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ট্যাঙ্কারটির পিছু নেওয়া বন্ধ করতে অনুরোধ করেছে। রুশ বিদেশ মন্ত্রক বলেছেতারা পরিস্থিতি “উদ্বেগের সঙ্গে” পর্যবেক্ষণ করছে (Russian Foreign Ministry)। রুশ জাতীয় সংবাদ মাধ্যমে ঘটনাটিকে অসামরিক জাহাজে মার্কিন হস্তক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে (state media narrative)

হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকার করলেওমার্কিন সামরিক বাহিনীর সাদার্ন কমান্ড (US Southern Command) জানিয়েছে, এই অঞ্চলে চলাচলকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে অবস্থান নিতে তারা প্রস্তুত (sanctions enforcement)। আমেরিকার উপকূল রক্ষী বাহিনী এখনও জাহাজটির পিছু ছাড়েনি। শিপ-ট্র্যাকিং তথ্য বলছেবর্তমানে এটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় ৩০০ মাইল দূরে পূর্ব আটলান্টিকে রয়েছে এবং উত্তর সাগরের দিকে এগচ্ছে (North Sea route)


```