Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রণক্ষেত্রেই কি ফয়সালা? আলোচনার পথ এড়িয়ে ইউক্রেন দখলের লক্ষ্যে মরিয়া পুতিন

আলোচনার টেবিল নয়, রণক্ষেত্রেই কি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হবে? ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে কঠোর বার্তা পুতিনের।

রণক্ষেত্রেই কি ফয়সালা? আলোচনার পথ এড়িয়ে ইউক্রেন দখলের লক্ষ্যে মরিয়া পুতিন

রণক্ষেত্রেই কি ফয়সালা?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 December 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন যুদ্ধের সমাধান কি তবে আলোচনার টেবিলে নয়, বরং রণক্ষেত্রেই নির্ধারিত হবে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক হুঁশিয়ারি সেই জল্পনাকেই উসকে দিল। শনিবার পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কিয়েভ যদি শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধানে রাজি না হয়, তবে রাশিয়া তার লক্ষ্যপূরণে সামরিক শক্তির পূর্ণ ব্যবহার করতে দ্বিধা করবে না।

পুতিনের দাবি, ইউক্রেনীয় কর্তৃপক্ষ শান্তি স্থাপনে বিন্দুমাত্র আগ্রহী নন। আর তাই প্রয়োজনে বলপ্রয়োগ করেই মস্কো তার অভিযানের উদ্দেশ্য সফল করবে। এই হুঁশিয়ারির প্রতিফলন দেখা গেছে রণক্ষেত্রেও। শনিবার ভোর থেকে রাশিয়া ইউক্রেনের ওপর হামলার তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রায় ৫০০ ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকায় টানা ১০ ঘণ্টা ধরে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রুশ হামলার এই ভয়াবহতাকে ‘বর্বরতা’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে কানাডা সফরে থাকা জেলেনস্কি জানান, মস্কোর যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছাই নেই। ইউক্রেন যখন শান্তির চেষ্টা করছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দিচ্ছে। উল্লেখ্য, কানাডা সফর শেষ করে জেলেনস্কির ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির এই হাই-প্রোফাইল বৈঠকের ঠিক আগেই পুতিনের এমন কঠোর অবস্থান এবং একের পর এক ইউক্রেনীয় শহর দখলের দাবি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```