Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে চিন-রুশ প্রেসিডেন্টের ফোনে কথা, প্রচ্ছন্ন সতর্কতা ট্রাম্পকে

চিনের কমিউনিস্ট দলের শীর্ষ নেতা শি এ ব্যাপারে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে চিন-রুশ প্রেসিডেন্টের ফোনে কথা, প্রচ্ছন্ন সতর্কতা ট্রাম্পকে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বললেন বৃহস্পতিবার।

শেষ আপডেট: 19 June 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বললেন বৃহস্পতিবার। এই আলোচনায় দুই নেতাই ইরানের উপর ইজরায়েলি হানাদারির নিন্দা করেন। ক্রেমলিন এক বার্তায় জানিয়েছে, দুই নেতাই চান যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে। চিনের কমিউনিস্ট দলের শীর্ষ নেতা শি এ ব্যাপারে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জিনপিং ও পুতিনের কথা সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি প্রচ্ছন্ন বার্তা বলে মনে করা হচ্ছে।

আমেরিকার নাম না করে জিনপিং বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষত বৃহৎ শক্তিগুলিকে, যাদের সঙ্গে বিবদমান দুই দেশের উপর প্রভাব রয়েছে, তাদের এগিয়ে আসা উচিত। দ্রুত উত্তেজনাকর পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করতে হবে। কোনওভাবেই উত্তেজনার আগুন বাড়তে দেওয়া উচিত নয়। জানিয়েছে চিনা বিদেশ মন্ত্রকের এক বিবৃতি।

শি আরও একদফা সুর চড়িয়ে বলেছেন, এই মুহূর্তে শান্তিচুক্তি অথবা যুদ্ধবিরতি ঘটানো উচিত। দুপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বিশেষত ইজরায়েলকে হানাদারি বন্ধ করার ডাক দিয়েছেন পরমাণু শক্তিধর লালফৌজের সর্বময় কর্তা। পুতিনকে ফোনে শি বলেন, যুযুধান দুই দেশ, বিশেষ করে ইজরায়েলের উচিত এখনই উত্তেজনা দমন করা। যত দ্রুত সম্ভব ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করুক। তা না হলে উল্টে পরিস্থিতি বিগড়ে গিয়ে বড়সড় যুদ্ধে পরিণত হতে পারে।

রাশিয়াও বলেছে, ক্রেমলিন বিশ্বাস করে যুদ্ধ কখনও বিবাদের মীমাংসা করে না। রাজনৈতিক ও কূটনৈতিক পথেই এর সমাধান হতে পারে। পুতিন মধ্যস্থ হতেও রাজি আছেন বলে জানিয়েছেন শিকে। চিনা প্রেসিডেন্টও এই ধরনের মধ্যস্থতার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে সমর্থন করেন। এদিনই রাশিয়ার সুর চড়িয়ে কথাবার্তায় ইজরায়েল বেশ খানিকটা দমে গিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রে হামলার খবর ভুল করে বলে ফেলা হয়েছিল।

ইজরায়েলি সেনার এক মুখপাত্র জানান, এর আগের বিবৃতিটিতে ভুল করা হয়েছিল। বুশেহরে ইজরায়েল কোনও আঘাত করেনি। নাতাঞ্জ, ইসফাহান এবং আরাক পরমাণু কেন্দ্রে হামলা করা হয়েছে। উল্লেখ্য, বুশেহরে ইরানের একটি পরমাণু চুল্লি রয়েছে। যেখানে রাশিয়ার অনেক বিজ্ঞানী কাজ করেন। বৃহস্পতিবার রাশিয়া এনিয়ে ইজরায়েলকে সতর্ক করে জানিয়ে দেয়, যাই ঘটুক এখানে যেন বিমানহানা না হয়। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এদিন রাশিয়ার সতর্কতা ফের একবার মনে করিয়ে বলেন, ইজরায়েল-ইরান সংঘর্ষে আমেরিকা যেন নাক না গলায়। আমেরিকা এর মধ্যে নিজেকে জড়ালে অনুমানের অতীত এবং নেতিবাচক পরিণতির মুখোমুখি হতে পারে।


```