Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লন্ডনে মোদী, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য

এই সফরে প্রধানমন্ত্রী মোদী দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার এবং রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্স-এ স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

লন্ডনে মোদী, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 July 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে লন্ডনে পৌঁছে গেছেন (London Visit) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২৩ ও ২৪ জুলাই — দু'দিনের সরকারি সফরে তিনি রয়েছেন ব্রিটেনে। লন্ডনের বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক বিষয়ক বিদেশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন।

প্রধানমন্ত্রীর লন্ডন সফর উপলক্ষে শহরতলিতে জড়ো হয়েছিলেন ছাত্রছাত্রী, সাংসদ এবং নানা প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা। ‘বহুদিন পর মোদীজি এখানে এসেছেন, সফর সংক্ষিপ্ত হলেও দেখা করার সুযোগ পাচ্ছি — এটাই বড় প্রাপ্তি,’ এমনই বলেন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি-র সভাপতি কুলদীপ শেখাওয়াত।

এই সফরে প্রধানমন্ত্রী মোদী দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার (Keir Starmer) এবং রাজা চার্লস তৃতীয়ের (King Charles III) সঙ্গে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্স-এ স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই সফরের মূল আকর্ষণ হতে চলেছে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব (Comprehensive Strategic Partnership) মজবুত করার চেষ্টা। সফরের আগে মোদী বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ — প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এই সফর সেই সম্পর্ক আরও গভীর করবে।’

বলাই বাহুল্য, দুই দেশের শীর্ষ নেতারা বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হবেন। এই মুক্ত বাণিজ্য চুক্তির (Free Trade Deal) ফলে ব্রিটেনে রফতানি করা ভারতের কিছু পণ্য, যেমন চামড়া, পোশাক, জুতো, গয়না, সামুদ্রিক মাছ ও খেলনার উপর থেকে শুল্ক অনেকটাই কমে যাবে। এরফলে সেসব পণ্যের দাম ব্রিটেনে সস্তা হবে। অন্যদিকে, ভারতেও ব্রিটিশ পণ্য—যেমন স্কচ, হুইস্কি, জাগুয়ার-ল্যান্ডরোভার গাড়ি, চকলেট, কসমেটিকস ও মেডিক্যাল সরঞ্জাম কম দামে আমদানি করা যাবে।

এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া। তবে জানা গিয়েছে, আপেল, দুধ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে ভারতের কৃষকদের স্বার্থে। ফলে এইসব পণ্যের উপর আগের মতোই শুল্ক থাকছে।

এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ ব্রিটেন সফর। এর আগে তিনি ২০১৫, ২০১৮ এবং ২০২১ সালে (COP26 সম্মেলনের সময়) ব্রিটেন এসেছিলেন। বিগত এক বছরে তিনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুখোমুখি হয়েছেন দু’বার—প্রথমে রিও-র জি২০ সম্মেলনে, পরে জুনে কানাডার কানানাসকিসে জি৭ বৈঠকে।


```