Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুমুল সংঘর্ষ থাইল্যান্ড-কম্বোডিয়ার সেনার, সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে দু দেশের মানুষ, নীরব ট্রাম্প, রাষ্ট্রসংঘ

কম্বোডিয়া সরকার জানিয়েছে থাই সেনার আক্রমণে তাদের ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ‌আহত কুড়ির বেশি। অন্যদিকে থাইল্যান্ড সরকারের দাবি সংঘর্ষে তাদের চারজন নিহত হয়েছেন। তাঁদের একজন সেনা জওয়ান। থাই সরকারও জানিয়েছে, কম্বোডিয়ার হামলায় বহু মানুষ আহত। 

তুমুল সংঘর্ষ থাইল্যান্ড-কম্বোডিয়ার সেনার, সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে দু দেশের মানুষ, নীরব ট্রাম্প, রাষ্ট্রসংঘ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 December 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ড ও কম্বোডিয়ার (Thailand Cambodia border clash) মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে দুই দেশের বহু মানুষ নিহত হয়েছেন।‌ আহত অসংখ্য। ‌মঙ্গলবার সকাল থেকেও দফায় দফায় সংঘর্ষ চলছে। দু'দেশের সেনাই নির্বিচারে গুলি ও গোলা ছুঁড়ছে।

কম্বোডিয়া সরকার জানিয়েছে থাই সেনার আক্রমণে তাদের ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ‌আহত কুড়ির বেশি। অন্যদিকে থাইল্যান্ড সরকারের দাবি সংঘর্ষে তাদের চারজন নিহত হয়েছেন। তাঁদের একজন সেনা জওয়ান। থাই সরকারও জানিয়েছে, কম্বোডিয়ার হামলায় বহু মানুষ আহত। 

বিদেশের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের।মাস পাঁচেক আগে পাঁচেক আগের সংঘর্ষে দুই দেশের বহু মানুষ সেনা হামলায় মারা যান। রাষ্ট্রসংঘের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, থাইল্যান্ডের সুরিন, বুরি রাম, সা কাইও ও ত্রাত প্রদেশ এবং কম্বোডিয়ার বান্তে মিয়ানচে এবং পুরসাত প্রদেশের সীমান্তে জোর‌ সংঘর্ষ চলছে। দু পক্ষই একে অপরের এলাকায় ঢুকে দখল কায়েম করার চেষ্টা চালাচ্ছে। ‌ এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে সীমান্ত এলাকার মানুষ এলাকা ছেড়ে পালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আট দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করে আসছেন তার মধ্যে থাইল্যান্ড কাম্বোডিয়াও আছে। চলতি বছরের জুলাইয়ে দু দেশের মধ্যে সংঘর্ষ বিরোধী চুক্তি হয়েছিল। এখন দু দেশই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে।‌ তবে ট্রাম্প বা তার প্রশাসনের তরফে এখনো এই সংঘর্ষ থামাতে কোন সক্রিয় উদ্যোগের কথা জানা যায়নি। ‌থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি 'কাজ করছে না'। তিনি কাম্বোডিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন।

দুই দেশের সংঘাত ১০০ বছরের বেশি পুরনো। ‌ ফরাসিরা কম্বোডিয়া দখলের সময় থেকেই সীমানা নির্ধারণ নিয়ে থাইল্যান্ডের সঙ্গে বিবাদের সূচনা হয়। ২০০৮ সালে এই বিবাদ তীব্র আকার নেয় কম্বোডিয়া একটি ঐতিহ্যশালী মন্দির কে তাদের হেরিটেজ তালিকাভূক্ত করতে ইউনেস্কোর কাছে আবেদন জানায়। থাইল্যান্ড দাবি করে ঐতিহ্যশালী ওই মন্দিরটি তাদের। ‌ এরপর থেকে নিয়মিত দূদেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ লেগেই আছে।


```