Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিশ্বনিন্দা, আপত্তি উড়িয়ে গাজা দখলে ‘যুদ্ধ শুরু’ ইজরায়েলের, লাখ লাখ প্যালেস্তিনীয় বেঘর

আন্তর্জাতিক মহলের সমস্ত রকমের নিষেধ উপেক্ষা করে বুধবার থেকে প্যালেস্তাইনের গাজা খাঁড়ি দখলে প্রায় ৬০,০০০ সেনাকে মোতায়েন করা হয়েছে। দখল করা জর্ডন নদীর পশ্চিম তিরবর্তী বা পশ্চিম খাঁড়ি এলাকায় অবৈধ উপনিবেশ পত্তনের লক্ষ্যে এগিয়ে চলেছে ইজরায়েলি বাহিনী।

বিশ্বনিন্দা, আপত্তি উড়িয়ে গাজা দখলে ‘যুদ্ধ শুরু’ ইজরায়েলের, লাখ লাখ প্যালেস্তিনীয় বেঘর

ইজরায়েলি আক্রমণে প্রথম দফাতেই ৮১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে।

শেষ আপডেট: 21 August 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: গাজা দখলের প্রথম পর্বের অভিযান শেষমেশ শুরু করেই দিল ইজরায়েল। আন্তর্জাতিক মহলের সমস্ত রকমের নিষেধ উপেক্ষা করে বুধবার থেকে প্যালেস্তাইনের গাজা খাঁড়ি দখলে প্রায় ৬০,০০০ সেনাকে মোতায়েন করা হয়েছে। দখল করা জর্ডন নদীর পশ্চিম তিরবর্তী বা পশ্চিম খাঁড়ি এলাকায় অবৈধ উপনিবেশ পত্তনের লক্ষ্যে এগিয়ে চলেছে ইজরায়েলি বাহিনী। এই অভিযানের মূল উদ্দেশ্য গাজা শহর অবরোধ করা। যার ফলে এখন পালে পালে প্যালেস্তিনীয় বাসিন্দা ভূখণ্ড ছেড়ে পালাচ্ছেন। ইজরায়েলি আক্রমণে প্রথম দফাতেই ৮১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে।

বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই ইজরায়েলের জবরদখল নীতির সমালোচনা করেছে। সকলেই বলেছে, পশ্চিম খাঁড়ি দখলের এই পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয় এবং এই কাজ প্যালেস্তিনীয় এলাকার উপর আগ্রাসন ও দুই দেশের মধ্যে যুদ্ধ মীমাংসার পরিপন্থী হবে। শুধু তাই নয়, ইজরায়েল সেনাবাহিনীকে প্রযুক্তিগত সাহায্য করা মাইক্রোসফট কোম্পানির কর্মীরাও অফিস চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা দাবি তুলেছেন, এ ধরনের অমানবিক কাজে কোম্পানি যাতে সাহায্য না করে। স্থানীয় পুলিশের মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, বেশ কয়েকজন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে।

ইজরায়েলি সেনার মুখ্য মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন জানিয়েছেন, সেনাবাহিনী নতুন দফার যুদ্ধ শুরু করে দিয়েছে। তারপরই ইজরায়েলি সেনা গাজা শহরের বাইরে থেকে পুরো এলাকা ঘিরে ফেলে ধীরে ধীরে শহরের প্রাণকেন্দ্রের দিকে এগোতে শুরু করেছে। তাতে কাতারে কাতারে প্যালেস্তানীয় দেশ ছেড়ে, ভিটেমাটি ছেড়ে পালাতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজা অধিগ্রহণের সময়সীমা কমাতে চান এবং হামাস জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি গাজা শহরকে দখল করে তাদের নিকেশ করেই ছাড়বেন। অন্যদিকে, হামাস একটি বিবৃতি জানিয়েছে, ইজরায়েলের এই পদক্ষেপ গাজা শহরের নিরীহ মানুষের উপর নৃশংস যুদ্ধ ঘোষণা। ইজরায়েলও এই পদক্ষেপে বন্ধু দেশগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সতর্ক দিয়ে বলেছেন, এই অভিযানে আরব দুনিয়ায় নতুন করে চিরস্থায়ী যুদ্ধের শুরু হতে পারে, যা গোটা দুনিয়াকে প্রভাবিত করতে বাধ্য। ইজরায়েলি আক্রমণে মারা পড়বেন দুদেশেরই হাজারো অধিবাসী।


```