Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'শান্তি আলোচনা ভেস্তে গেলেই যুদ্ধ হবে', ইস্তানবুল বৈঠকের মাঝেই আফগানিস্তানকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইস্তানবুলে শান্তি বৈঠকের মাঝেই হুমকি দিল পাকিস্তান! প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কড়া সতর্কতা—“আলোচনা ভেস্তে গেলে সরাসরি যুদ্ধ।”

'শান্তি আলোচনা ভেস্তে গেলেই যুদ্ধ হবে', ইস্তানবুল বৈঠকের মাঝেই আফগানিস্তানকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আফগানিস্তানকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 October 2025 07:51

দ্য ওয়াল ব্যুরো: যখন তুরস্কের রাজধানী ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত বন্ধের জন্য শান্তি আলোচনা চলছে, তখনই আফগানিস্তানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (২৫ অক্টোবর) তিনি কাবুলের তালিবান সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, "যদি ইস্তানবুলে শান্তি আলোচনা ভেস্তে যায়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। সরাসরি যুদ্ধ হবে।"

শান্তি আলোচনার মাঝে পাক প্রতিরক্ষামন্ত্রীর এই চরম হুমকিকে তালিবান সরকার 'অশান্তি জিইয়ে রাখার ষড়যন্ত্র' হিসেবে দেখছে।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘর্ষ চলছে, যার ফলে সীমান্তের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই সংঘাতের জেরে পাকিস্তান সরকার ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বন্ধ ঘোষণা করেছে।

খাইবার পাখতুনখাওয়ায় হামলার বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা।

এই বিমান হামলায় কান্দাহার ছাড়াও উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়, যাতে কমপক্ষে ২৫ জন আফগান নাগরিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩ জন ক্রিকেটারও ছিলেন, যার জেরে আফগানিস্তান আগামী নভেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দুই পড়শি দেশের মধ্যে সংঘাত বন্ধ করতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ উদ্যোগ নেয়। অবশেষে গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। স্থায়ীভাবে শান্তি ফেরাতে এই মুহূর্তে তুরস্কের রাজধানী ইস্তানবুল চলছে সেই শান্তি আলোচনা। কিন্তু সেই আলোচনার মধ্যেই পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন চরম হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।


```