Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বড় ষড়যন্ত্র করবে ভারত! ইরান-ইজরায়েল সংঘাত নিয়েও নয়াদিল্লিকে নিশানা পাক মন্ত্রীর

ইরান-ইজরায়েল সংঘাত (Iran Israel Conflict) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পাকিস্তান নিজেও উত্তরের প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছে। গত সপ্তাহে পরিস্থিতি চরমে ওঠে। 

বড় ষড়যন্ত্র করবে ভারত! ইরান-ইজরায়েল সংঘাত নিয়েও নয়াদিল্লিকে নিশানা পাক মন্ত্রীর

খোওয়াজা আসিফ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 March 2026 17:03

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার চলমান সংঘাতের (Iran Israel War) আবহে নতুন বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ (Khawaja Asif)। ইরানে যদি শাসক পরিবর্তন হয়, তবে ভারত ও আফগানিস্তানের সঙ্গে মিলে তেহরানের ‘এক দফা কর্মসূচি’ হবে পাকিস্তান-বিরোধিতা (Anti Pakistan Lobby)! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তায় আসিফ দাবি করেন, তথাকথিত ‘জায়নবাদী’ পরিকল্পনার লক্ষ্য ইজরায়েলের প্রভাব পাকিস্তানের সীমানা পর্যন্ত বিস্তৃত করা। তাঁর বক্তব্য, ইরান সমঝোতায় আগ্রহী থাকা সত্ত্বেও তার উপর হামলা চালানো হয়েছে। এর নেপথ্যে বৃহত্তর কৌশল কাজ করছে বলে ইঙ্গিত দেন তিনি।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ভারত নাকি আফগানিস্তানের (India Afghanistan Tie) তালিবান শাসকদের ব্যবহার করে ইসলামাবাদের বিরুদ্ধে পরোক্ষ কৌশল নিচ্ছে। নয়াদিল্লি অবশ্য সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। তবে আসিফের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, ইরানে সম্ভাব্য শাসন পরিবর্তনের প্রেক্ষিতে তিনি পাকিস্তানকে তিন দিক থেকে ঘিরে ফেলার আশঙ্কা দেখছেন - ভারত, আফগানিস্তান ও ইরান।

তাঁর কথায়, “আফগানিস্তান, ইরান ও ভারতের একমাত্র অভিন্ন লক্ষ্য হবে পাকিস্তানের প্রতি শত্রুতা। আমাদের সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে, চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত করবে দেশকে।” একই সঙ্গে তিনি পাকিস্তানের ২৫ কোটি নাগরিককে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে এই ‘ষড়যন্ত্র’ বোঝার আহ্বান জানান।

এদিকে, ইরান-ইজরায়েল সংঘাত (Iran Israel Conflict) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পাকিস্তান নিজেও উত্তরের প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছে। গত সপ্তাহে পরিস্থিতি চরমে ওঠে। তালিবান শাসকগোষ্ঠীর দাবি, পাকিস্তান আফগান ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর তারা পাল্টা আঘাত হানে।

ইসলামাবাদ গত এক সপ্তাহে একাধিকবার আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ। এমনকি প্রথমবারের মতো সরাসরি তালিবান সরকারের বিরুদ্ধেও অবস্থান নেয় পাকিস্তান, অভিযোগ - আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

এই সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। United Nations Assistance Mission in Afghanistan (ইউএনএএমএ) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন সাধারণ মানুষ নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন।

আরব দুনিয়া থেকে দক্ষিণ এশিয়া - দুই প্রান্তেই উত্তেজনা বাড়ছে। তারই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য আঞ্চলিক রাজনীতিকে আরও জটিল করে তুলল বলেই মনে করছেন কূটনৈতিক মহল।


```