Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিকাণ্ডের পরদিনই কেঁপে উঠল ইসলামাবাদ! রাজধানীতে আদালত চত্বরে গাড়িতে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২

দিল্লি বিস্ফোরণকাণ্ডে পাক জঙ্গি-যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তদন্ত চলছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ।  

দিল্লিকাণ্ডের পরদিনই কেঁপে উঠল ইসলামাবাদ! রাজধানীতে আদালত চত্বরে গাড়িতে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২

পাকিস্তানে বিস্ফোরণ!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 November 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Blast) পাক জঙ্গি-যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তদন্ত চলছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে (Islamabad Blast) ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত বহু। কীভাবে বিস্ফোরণ (Pakistan Blast), শুরু হয়েছে তদন্ত। 

জানা গেছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা কেঁপে ওঠে, দূর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের শব্দ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১২ জনের, আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।

বিস্ফোরণের (Islamabad Blast) খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা আদালত চত্বর ঘিরে ফেলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের সময় আদালত চত্বরে প্রবল যানজট ছিল, তাই সাধারণ মানুষও এতে জড়িয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আইনজীবীও আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়ির কাচের জানালাগুলো ভেঙে যায়। ইসলামাবাদের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রশাসন ঘটনাটিকে সিলিন্ডার বিস্ফোরণ হিসেবে দেখলেও, কিছু স্থানীয় রিপোর্টে এটি আত্মঘাতী হামলা হতে পারে বলেও দাবি করা হয়েছে।  তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

পাকিস্তানের এই বিস্ফোরণের মাত্র ২৪ ঘণ্টা আগেই ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছেই একটি বিস্ফোরণ ঘটে। দুই দেশের রাজধানীতে একের পর এক বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লি বিস্ফোরণকে (Delhi Blast) কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা বৈঠক করছেন গোয়েন্দা ও পুলিশ কর্তাদের সঙ্গে। তিনি জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে, কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ভুটান সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) ঘটনাটি নিয়ে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, “দিল্লির এই ভয়াবহ ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছানো হবে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে ইসলামাবাদের বিস্ফোরণ ঘিরে এখন জোর জল্পনা- এটি কি শুধুই সিলিন্ডার বিস্ফোরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় ষড়যন্ত্র? তদন্তেই মিলবে সেই উত্তর।


```