ভারতের রাজধানীতে এক দশকেরও বেশি সময় পর ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনাকে ঘিরে পাকিস্তানের সংবাদমাধ্যমে (Pakistan Media on Delhi Blast) তুমুল আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের মিডিয়া যা যা লিখেছে
শেষ আপডেট: 11 November 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার কাছে (Delhi Red Fort Blast) সোমবার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণে এখনও অবধি ১৩ জন নিহত ও ২০ জন আহতের খবর এসেছে। ভারতের রাজধানীতে এক দশকেরও বেশি সময় পর ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনাকে ঘিরে পাকিস্তানের সংবাদমাধ্যমে (Pakistan Media on Delhi Blast) তুমুল আলোচনা শুরু হয়েছে। যেমন—
পাকিস্তানের ইংরেজি দৈনিক The Dawn শিরোনাম করেছে— “Delhi police say car blast being probed under anti-terrorism law”। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ বিস্ফোরণকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় তদন্ত করছে। ফরেনসিক টিম প্রমাণ যাচাই করছে যে এটি নিছক দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা। ডন লিখেছে, “দিল্লিতে এক দশকেরও বেশি সময় পর এমন বিস্ফোরণ ঘটল।”
Geo News একইভাবে জানিয়েছে, বিস্ফোরণের তদন্ত চলছে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। চ্যানেলটি জানায়, ভারতীয় কর্তৃপক্ষ ঘটনার পেছনে সম্ভাব্য জঙ্গি যোগ খতিয়ে দেখছে।
The Express Tribune শিরোনাম করেছে— “Mysterious car blast near Delhi’s Red Fort”। তারা লিখেছে, বিস্ফোরণে অন্তত আট জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর মুম্বই, উত্তরপ্রদেশ-সহ ভারতের একাধিক শহরে সতর্কতা জারি হয়েছে।
The News International জানিয়েছে— “India probe Delhi car explosion under anti-terror law”। তারা লিখেছে, দিল্লিতে এমন হামলা খুব বিরল, তাই কেন্দ্রীয় সরকার একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে।
Pakistan Today তার প্রতিবেদনে জানায়— বিস্ফোরণে আট জন নিহত ও ২০ জন আহত হন। তারা দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বিস্ফোরণের পর আশপাশের বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। গাড়ির প্রাক্তন মালিক সলমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ধীরে চলা একটি সাদা Hyundai i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরে তদন্তে উঠে আসে, গাড়িটি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদের নামে রেজিস্টার্ড। সূত্রের দাবি, উমর একজন চিকিৎসক এবং পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ–এর (JeM) সঙ্গে যুক্ত ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়িটি উমরকে দিয়েছিল পুলওয়ামারই আরেক ব্যক্তি তারিক, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
এর আগে, দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানার ফরিদাবাদে এক কাশ্মীরি চিকিৎসক মুজাম্মিল শেখিলের ভাড়া নেওয়া দুটি ঘর থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক ও দাহ্য পদার্থ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের তদন্ত সংস্থা UAPA (Unlawful Activities Prevention Act) ধারায় মামলা দায়ের করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পাকিস্তান-ঘনিষ্ঠ সংগঠনগুলির নাশকতার পরিকল্পনারই অংশ হতে পারে।