Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘নির্মম ও কাপুরুষোচিত হামলা’, দিল্লি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধান বিচারপতির

শনিবার সকালে সুপ্রিম কোর্ট খোলার সময় প্রধান বিচারপতি বলেন, “গতকাল দিল্লিতে যে কাপুরুষোচিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা সবাই ব্যথিত। 

‘নির্মম ও কাপুরুষোচিত হামলা’, দিল্লি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধান বিচারপতির

দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 November 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) ১৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই (B R Gavai)। বললেন, এই ঘটনা “কাপুরুষোচিত ও নির্মম”।

শনিবার সকালে সুপ্রিম কোর্ট খোলার সময় প্রধান বিচারপতি বলেন, “গতকাল দিল্লিতে যে কাপুরুষোচিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা সবাই ব্যথিত। লালকেল্লার বাইরে (Red Fort Blast) গাড়ি বিস্ফোরণে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের তরফে গভীর সমবেদনা জানানো হয়েছে। আদালতে দুই মিনিট নীরবতাও পালন করা হয়।

দিল্লি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কাশ্মীরের চিকিৎসক (Doctor) উমর উন নবির নাম, যিনি জইশ-সংঘের হরিয়ানার (Haryana) ফরিদাবাদ মডিউলের (Faridabad Module) সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, রবিবার তাঁর সহযোগী দুই চিকিৎসক - মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাঠারকে গ্রেফতারের খবর জানার পরই ভয় পেয়ে উমর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের (Blast) আগে ওই মডিউলের আস্তানায় প্রায় ২ হাজার ৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে এনআইএ (NIA) ও রাজ্য পুলিশ (State Govt)। সোমবার সন্ধেয় লালকেল্লার পাশে নেটাজি সুভাষ মার্গে বিস্ফোরিত হয় একটি সাদা গাড়ি, তাতে উমরই ছিলেন চালকের আসনে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটিতে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (ANFO), যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত একধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। এই রাসায়নিকের তীব্র প্রতিক্রিয়ায় সৃষ্ট হয় ভয়াবহ আগুন ও ধোঁয়ার স্তম্ভ। বিস্ফোরণের সময় গাড়িটি সিগন্যালের কাছে থেমেছিল বলে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ২২টি গাড়িতে।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi Police Special Cell) সূত্রে জানা গেছে, গাড়িটি প্রথমে সালমান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত ছিল, পরে একাধিক হাত বদলের পর তা উমরের কাছে পৌঁছায়। উমরই ছিলেন গাড়ির শেষ ব্যবহারকারী ও চালক। বিস্ফোরণের পর তাঁর দেহাংশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।

কে এই উমর? ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জন্ম উমরের। আল ফালাহ মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 'হোয়াইট কলার' সন্ত্রাস মডিউলের অন্যতম সদস্য তিনি।

এই ঘটনায় UAPA আইন, ভারতীয় দণ্ডবিধির খুন ও হত্যাচেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে যুক্ত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে এনআইএ ও জম্মু-কাশ্মীর পুলিশ।


```