Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের জুতো চাটার জন্য শাহবাজ শরিফকে নোবেল দেওয়া উচিত! কটাক্ষে বিদ্ধ পাক প্রধানমন্ত্রী

ঘটনাটি ঘটে মিশরে আয়োজিত গাজা পিস সামিটে। ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কার্যত আবেগে ভেসে যান পাক প্রধানমন্ত্রী।

ট্রাম্পের জুতো চাটার জন্য শাহবাজ শরিফকে নোবেল দেওয়া উচিত! কটাক্ষে বিদ্ধ পাক প্রধানমন্ত্রী

শাহবাজ শরিফ এবং ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 October 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: গাজা শান্তি সম্মেলনকে (Gaza Peace Summit) যেন ভক্তিমূলক সভায় পরিণত করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan PM) শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। এই আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উদ্দেশে তাঁর অতিরিক্ত প্রশংসা এমন পর্যায়ে পৌঁছয় যে, উপস্থিত মার্কিন প্রেসিডেন্টও বিস্মিত হয়ে পড়েন, আর নেটদুনিয়া ভরে যায় সমালোচনায়।

ঘটনাটি ঘটে মিশরে আয়োজিত গাজা পিস সামিটে। ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কার্যত আবেগে ভেসে যান পাক প্রধানমন্ত্রী। পাঁচ মিনিটের বক্তৃতায় যেন ব্যক্তিগত শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। ট্রাম্পকে বলেন, তিনি একজন প্রকৃত শান্তির দূত এবং নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Price) সবচেয়ে যোগ্য প্রার্থী।

শরিফের কথায়, “শান্তি এসেছে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টার ফলে। তিনি সত্যিই একজন শান্তির মানুষ।” আরও একধাপ এগিয়ে তিনি দাবি করেন, ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো গেছে। সংযোজন, “ওই ভদ্রলোক না থাকলে হয়তো পৃথিবীতে কেউই বেঁচে থাকত না।”

শাহবাজের এই মন্তব্য ভালভাবে নেয়নি সোশ্যাল মিডিয়া (Social Media)। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া। কেউ লিখেছেন ‘বিরক্তিকর’, কেউ বলেছেন ‘লজ্জাজনক’। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আচরণ বহু মানুষকেই অবাক করেছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের জুতো চাটার জন্য তাঁর নোবেল পাওয়া উচিত!

সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে নানা কটাক্ষের পোস্টে। কেউ লিখছেন - ট্রাম্পকে উদ্দেশ্য করে শাহবাজ শরিফের এমন অকারণ চাটুকারিতা পাকিস্তানিদের জন্য লজ্জাজনক। আবার কেউ বলছেন - যখনই ট্রাম্প তাঁর জুতো ঝকঝকে করতে চান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকেন। আরও একজন ব্যবহারকারী কটাক্ষ করে বলেন - চাটুকারিতায় পাকিস্তান প্রধানমন্ত্রীকে কেউ হারাতে পারবে না।

গাজা সম্মেলনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়া নতুন নামে ডাকে শুরু করেছে - ‘বুটলিকার’ (Bootlicker) বা জুতোচাটা! সঙ্গে ছড়িয়েছে অসংখ্য মিম।


```