Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার ইঙ্গিত? ভ্যান্সের মন্তব্য ঘিরে বিতর্ক হতেই সাফাই হোয়াইট হাউসের

জেডি ভ্যান্স-এর ইরান নিয়ে মন্তব্যে পরমাণু হামলার জল্পনা ছড়ায়। হোয়াইট হাউস স্পষ্ট জানায়, এমন কোনও ইঙ্গিত ছিল না। 

ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার ইঙ্গিত? ভ্যান্সের মন্তব্য ঘিরে বিতর্ক হতেই সাফাই হোয়াইট হাউসের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 April 2026 21:35

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর (JD Vance) ইরান সংক্রান্ত মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হলেও তা খারিজ করে দিয়েছে হোয়াইট হাউস মঙ্গলবার হোয়াইট হাউস (White House) স্পষ্ট জানায়, ভ্যান্সের বক্তব্যে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার ইঙ্গিত ছিল না।

এর আগে জেডি ভ্যান্স এক বক্তব্যে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু বিকল্প ও ক্ষমতা রয়েছে, যেগুলি এখনও প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়—মার্কিন যুক্তরাষ্ট্র কি আরও কঠোর, এমনকি চরম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে? বিষয়টি ঘিরে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

এই বিতর্কের মাঝেইহোয়াইট হাউস পরিস্থিতি স্পষ্ট করতে এগিয়ে আসে। সামাজিক মাধ্যম X-এ একটি পোস্ট করে তারা জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে কোনওভাবেই পারমাণবিক হামলা বা তেমন চরম পদক্ষেপের ইঙ্গিত ছিল না। পাশাপাশি, এই ধরনের ব্যাখ্যা বা দাবি যারা করছে, তাদের কড়া ভাষায় সমালোচনা করে হোয়াইট হাউস, এবং জানায় যে ভ্যান্সের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ঘনিষ্ঠ একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল, ভ্যান্সের মন্তব্যে ইঙ্গিত রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। তবে সেই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস।


```