Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউইয়র্কে খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত

৫৪ বছরের গুপ্ত ম্যানহাটনের ফেডারেল আদালতে স্বীকার করেন, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তিনি এক ব্যক্তিকে ১৫ হাজার ডলার অগ্রিম দেন, যাঁকে তিনি ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন। লক্ষ্য ছিল নিউইয়র্কে বসবাসকারী এবং ভারতে নিষিদ্ধ সংগঠন ‘সিখস ফর জাস্টিস’-এর প্রধান পান্নুনকে হত্যা।

নিউইয়র্কে খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত

গুরপতওয়ন্ত সিং পান্নুন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 February 2026 07:42

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কে খালিস্তানপন্থী (Khalistani) গুরপতওয়ন্ত সিং পান্নুনকে (Gurpatwant Pannun) খুনের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন আদালতে (US Court) দোষ স্বীকার করলেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (Nikhil Gupta Pleads Guilty)। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের অ্যাটর্নি অফিস শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

৫৪ বছরের গুপ্ত ম্যানহাটনের ফেডারেল আদালতে স্বীকার করেন, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তিনি এক ব্যক্তিকে ১৫ হাজার ডলার অগ্রিম দেন, যাঁকে তিনি ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন। লক্ষ্য ছিল নিউইয়র্কে বসবাসকারী এবং ভারতে নিষিদ্ধ সংগঠন ‘সিখস ফর জাস্টিস’-এর প্রধান পান্নুনকে হত্যা। যদিও প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।

মার্কিন প্রসিকিউটর জে ক্লেটনের দাবি, একজন মার্কিন নাগরিককে মতপ্রকাশের অধিকার প্রয়োগের জন্য হত্যা করতে চেয়েছিলেন গুপ্ত। তাঁর বিরুদ্ধে ‘মার্ডার-ফর-হায়ার’, খুনের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র - এই তিনটি ধারায় অভিযোগ রয়েছে। সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। ২৯ মে বিচারক ভিক্টর মাররো শাস্তি ঘোষণা করবেন।

২০২৪ সালের জুনে চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণের পর থেকে ব্রুকলিনে জামিনবিহীন আটক রয়েছেন গুপ্ত। মার্কিন অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সিসি-১’ নামে চিহ্নিত এক ব্যক্তি - যাকে পরে বিকাশ যাদব বলে শনাক্ত করা হয়, তাঁকে এই পরিকল্পনায় যুক্ত করেন। অভিযোগ, তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রাক্তন সদস্য এবং সেই সময়ে ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটে কর্মরত ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে মার্কিন বিচার দফতর যাদবের বিরুদ্ধেও অভিযোগ আনে।

প্রসিকিউটরদের দাবি, গুপ্তকে ১ লক্ষ ডলারের চুক্তিতে খুনের পরিকল্পনা এগোতে বলা হয়েছিল এবং ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়। কিন্তু যাঁকে তিনি সহযোগী ভাবেন, তিনি আসলে মার্কিন কর্তৃপক্ষের গোপন সূত্র ছিলেন।

ভারত সরকার জানিয়েছে, এ ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে উচ্চস্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, তদন্তে এক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।


```