Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ছোটবেলায় ইরান থেকে পালিয়েছিলেন! খামেনেই-র মৃত্যুতে সাংবাদিকের প্রতিক্রিয়া, 'নরকে জ্বলবে'

হামলার নেপথ্যে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর ‘সাহসিকতা’র প্রশংসাও করেন পানাহি। সরকারি সূত্রে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

ছোটবেলায় ইরান থেকে পালিয়েছিলেন! খামেনেই-র মৃত্যুতে সাংবাদিকের প্রতিক্রিয়া, 'নরকে জ্বলবে'

রিটা পাহানি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 March 2026 13:06

দ্য ওয়াল ব্যুরো: ইরানের সর্বোচ্চ নেতা (Iran Supreme Leader) আয়াতোল্লা আলি খামেনেই-র (Ayatollah Ali Khamenei) মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। সেই আবহেই অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের সঞ্চালক রিটা পাহানি (Rita Panahi) লাইভ অনুষ্ঠানে তীব্র ভাষায় আক্রমণ করেন খামেনেইকে। শৈশবে ইরান ছেড়ে পালিয়ে আসা পানাহি বলেন, “৪৭ বছরের ইসলামপন্থী একনায়কতন্ত্রের পর শাসকের মৃত্যু হয়েছে, ইরান মুক্তির দ্বারপ্রান্তে।” আবেগঘন কণ্ঠে তিনি আরও যোগ করেন, জীবদ্দশায় এমন দিন দেখবেন, ভাবেননি কখনও।

হামলার নেপথ্যে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর ‘সাহসিকতা’র প্রশংসাও করেন পানাহি। সরকারি সূত্রে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury)। স্টুডিওতে তাঁর সহ-সঞ্চালক মন্তব্য করেন, এই খবর পানাহির কাছে নিছক রাজনৈতিক নয়, গভীর ব্যক্তিগত অনুভূতির বিষয়।

ইরানের অভ্যন্তরে ছবিটা ছিল দ্বিমুখী। কেউ শোক প্রকাশ করেছেন, আবার কেউ রাস্তায় নেমে উদযাপন করেছেন দীর্ঘ ৩৬ বছরের শাসনের অবসানকে। শনিবার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর কয়েকটি চ্যানেলের সংবাদপাঠককে চোখের জল সামলাতে দেখা যায়।

‘নরকে জ্বলবে তুমি’! লাইভ সম্প্রচারে পানাহি ফার্সি ভাষায় তীব্র অভিব্যক্তিও ব্যবহার করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার হওয়া ক্লিপ কয়েক ঘণ্টার মধ্যেই এক লক্ষের বেশি ভিউ পায়। ভিডিওর শিরোনাম ছিল - ‘রিটা’স টেক অন স্ট্রাইকস অন ইরান’।

খামেনেইর মৃত্যুর ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প তাঁকে “ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি” বলে অভিহিত করেন। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সতর্ক করে জানান, আগামী দিনে আরও হাজারো লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) অবশ্য হামলার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক আইন ও মানবিকতার সমস্ত মান ভেঙে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এদিকে বাহরিনে সোমবারও এয়ার-রেইড সাইরেন (Bahrain Sirens) বাজানো হয়। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জরুরি পরিষেবার সুবিধার্থে অপ্রয়োজনীয়ভাবে প্রধান সড়ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, শেখ খলিফা বিন সালমান সেতু দু’দিক থেকেই সাময়িক বন্ধ রাখা হয়েছে।


```