Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মার্কিন দূতাবাসে সতর্কতা, বাহরিনে সাইরেন! ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল আরব দুনিয়া

নির্দেশিকায় বলা হয়েছে - সাইরেন বা বিস্ফোরণের শব্দ শোনা গেলে দ্রুত গ্রাউন্ড ফ্লোরে জানালাবিহীন জায়গায় সরে যেতে হবে, বাইরে বেরনো এড়িয়ে চলতে হবে এবং আঘাতের পর ভেঙে পড়া ধ্বংসাবশেষ থেকে দূরে থাকতে হবে।

মার্কিন দূতাবাসে সতর্কতা, বাহরিনে সাইরেন! ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল আরব দুনিয়া

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 March 2026 11:54

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি (Middle East Tensions) তৃতীয় দিনে পড়েছে। আর সোমবার ভোর থেকেই আবার নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান (Iran Israel Conflict) - এমনটাই জানিয়েছে ইজরায়েল সেনাবাহিনী বা আইডিএফ (IDF)। তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তাঁরা একের পর এক মিসাইল প্রতিহত (Iran Attacks Israel) করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের মোবাইলে আগাম সতর্কবার্তাও পাঠানো হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে (Gulf Countries) আতঙ্ক ছড়িয়েছে দ্রুত। কুয়েতে মার্কিন দূতাবাস (US Embassy) জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের ঘরের ভিতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। দূতাবাসের কর্মীরাও সাবধানতাবশত ভবনের ভিতরেই অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাভেলগভ নির্দেশিকায় বলা হয়েছে - সাইরেন বা বিস্ফোরণের শব্দ (Siren Blast Sounds) শোনা গেলে দ্রুত গ্রাউন্ড ফ্লোরে জানালাবিহীন জায়গায় সরে যেতে হবে, বাইরে বেরনো এড়িয়ে চলতে হবে এবং আঘাতের পর ভেঙে পড়া ধ্বংসাবশেষ থেকে দূরে থাকতে হবে, কারণ ভূপাতিত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের টুকরোও মারাত্মক হতে পারে।

এদিকে বাহরিনেও সোমবার এয়ার-রেইড সাইরেন (Bahrain Sirens) বাজানো হয়। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জরুরি পরিষেবার সুবিধার্থে অপ্রয়োজনীয়ভাবে প্রধান সড়ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, শেখ খলিফা বিন সালমান সেতু দু’দিক থেকেই সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এই বিস্ফোরক পরিস্থিতির পটভূমিতে রয়েছে সাম্প্রতিক যৌথ মার্কিন-ইজরায়েলি হামলা (US-Israel Attack on Iran), যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) নিহত হন এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের একাধিক শীর্ষ ব্যক্তি প্রাণ হারান। এরপর থেকেই তেহরান পাল্টা আঘাতের পথে হাঁটছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সতর্ক করে দিয়েছেন, আমেরিকা বা ইসরায়েলের স্বার্থে আঘাত এলে তার ফল হবে ‘অভূতপূর্ব’। ইতিমধ্যে মার্কিন বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার কথাও স্বীকার করেছে ওয়াশিংটন। অন্যদিকে, ইজরায়েল জানিয়েছে, তারা ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে। দুবাই ও দোহা আকাশেও টানা দ্বিতীয় দিন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

উপসাগর জুড়ে এখন অঘোষিত যুদ্ধাবস্থা - আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।


```