Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বি-২ বোমার, এফ-৩৫ জেট, সর্বশক্তি দিয়ে ইরানে হামলা! ২৪ ঘণ্টায় দেশজুড়ে ধ্বংসলীলা চালাল আমেরিকা

ইরানে মার্কিন ও ইজরায়েলি বিমান হামলা চালানো হচ্ছে, ফলে দেশজুড়ে বিস্ফোরণ ও ধোঁয়ার কুয়াশা দেখা গেছে (Middle East tensions)। স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত হামলায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। 

বি-২ বোমার, এফ-৩৫ জেট, সর্বশক্তি দিয়ে ইরানে হামলা! ২৪ ঘণ্টায় দেশজুড়ে ধ্বংসলীলা চালাল আমেরিকা

ইরানে মার্কিন অভিযান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 13:40

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে 'অপারেশন এপিক ফিউরি' (Operation Epic Fury) অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (Iran-Israel-US Tension)। সর্বশক্তি দিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছেন ট্রাম্প (US President Donald Trump)! বি-২ স্টিলথ বোমার (B-2 bombers), এফ-৩৫ যোদ্ধা বিমান, পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আরও অনেক আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অভিযানে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত (Khamenei Death) হয়েছেন।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান চালানো হয়েছে ইরানের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতে (US attack on Iran) এবং বিশেষ করে যেসব জায়গা থেকে 'হুমকি' আসছে সেগুলিই মূল টার্গেট।

এই অভিযানে আমেরিকা ব্যবহার করেছে-

  • বি-২ স্টিলথ বোমার
  • এল.ইউ.সি.এ.এস ড্রোন
  • প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
  • এফ-১৮, এফ-১৬, এফ-২২, এফ-৩৫ যোদ্ধা বিমান
  • এ-১০ আক্রমণ বিমান
  • ইলেকট্রনিক অ্যাটাক বিমান EA-18G
  • এমকিউ-৯ রেপার ড্রোন
  • পারমাণবিক চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ও গাইডেড মিসাইল ধ্বংসকাহিনী
  • সি-১৭, সি-১৩০ মালবাহী বিমান
  • অন্যান্য পর্যবেক্ষণ, যোগাযোগ ও রিফুয়েলিং বিমান

মার্কিন হামলার টার্গেট

  • ইরানের আর্মড ফোর্সের কমান্ড ও কন্ট্রোল সেন্টার
  • ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) জয়েন্ট হেডকোয়ার্টার
  • এয়ার ডিফেন্স ও ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো
  • ইরানি নৌবাহিনী ও সাবমেরিন
  • অ্যান্টি-শিপ মিসাইল এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা

ইরানকে লক্ষ্য করে মার্কিন ও ইজরায়েলি বিমান হামলা চালানো হচ্ছে, ফলে দেশজুড়ে বিস্ফোরণ ও ধোঁয়ার কুয়াশা দেখা গেছে (Middle East tensions)। স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত হামলায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইরান প্রতিশোধ নিতে ইজরায়েল, সৌদি আরবের রাজধানী রিয়াধ এবং দুবাইয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খামেনেইর মৃত্যুর (Khamenei Death) পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কে সামলাবে, শূন্যস্থানে উপযুক্ত কাকে আনা হবে, এনিয়ে বিস্তর আলোচনা-জল্পনা হয়েছিল। অবশেষে সেই শূন্যতা সাময়িকভাবে পূরণ করতে তিন সদস্যের যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ চালু হয়েছে, সেখানে অন্তর্বর্তী বিচার বিশেষজ্ঞ হিসেবে জায়গা করলেন আলিরেজা আরাফি।


```