Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ইউরোপও ইরানের নিশানা', যুক্তি দেখিয়ে আরও দেশকে পাশে চাইছেন নেতানিয়াহু! পাল্টা প্রশ্ন ব্রিটেনের

আন্তর্জাতিক স্তরে যৌথ পদক্ষেপের ডাক দেন নেতানিয়াহু। তাঁর কথায়, আমেরিকা এবং ইজরায়েল একসঙ্গে কাজ করছে, এবং অন্য দেশগুলিকেও সেই পথে এগোনোর আহ্বান জানান তিনি। “এটা শুধু আমেরিকা বা ইজরায়েলের নিরাপত্তার প্রশ্ন নয়, গোটা বিশ্বের নিরাপত্তার প্রশ্ন,” বলেন তিনি।

'ইউরোপও ইরানের নিশানা', যুক্তি দেখিয়ে আরও দেশকে পাশে চাইছেন নেতানিয়াহু! পাল্টা প্রশ্ন ব্রিটেনের

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 March 2026 18:47

দ্য ওয়াল ব্যুরো: ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে রবিবার বিস্ফোরক দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর কথায়, ইরানের এখন এমন ক্ষমতা তৈরি হয়েছে, যা ইউরোপের গভীর পর্যন্ত আঘাত হানতে পারে (Iran missile reach Europe Netanyahu claim) এবং কার্যত “সমগ্র বিশ্বকেই নিশানায়” রাখছে তেহরান (Netanyahu Iran warning)।

রবিবার আরদ শহরে সাম্প্রতিক একটি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ওই হামলায় প্রাণহানি না হওয়াকে তিনি ভাগ্যের জোরে বেঁচে যাওয়া বলে উল্লেখ করেন এবং এও বলেন এই সৌভাগ্য কিন্তু “ইরানের উদ্দেশ্য নয়” বলেও দাবি তোলেন (Israel Iran conflict)।

গত ৪৮ ঘণ্টায় ইজরায়েলের একাধিক বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুলে নেতানিয়াহু বলেন, তেহরান পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে টার্গেট করছে। তাঁর অভিযোগ, গত সপ্তাহে জেরুজালেমের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের কাছাকাছি গিয়ে পড়ে, যার মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অফ দ্য হোলি সেপ্যালার এবং আল আকসা মসজিদ।

i24NEWS-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু আরও দাবি করেন, ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দিয়েগো গার্সিয়ার দিকেও। এছাড়া সাইপ্রাসের কাছাকাছি অতীতের হামলার কথাও তুলে ধরেন তিনি। এসব উদাহরণ দেখিয়ে তাঁর বক্তব্য, ইরানের সামরিক ক্ষমতা দ্রুত বাড়ছে এবং তার পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে।

“এখন তাদের ইউরোপের গভীর পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা রয়েছে। তারা সবাইকে নিশানায় রেখেছে,” বলেন নেতানিয়াহু। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক জলপথ ও জ্বালানি সরবরাহ লাইনকেও হুমকির মুখে ফেলছে ইরান, যা “সমগ্র বিশ্বকে চাপের মধ্যে ফেলার কৌশল”।

এই পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক স্তরে যৌথ পদক্ষেপের ডাক দেন। তাঁর কথায়, আমেরিকা এবং ইজরায়েল একসঙ্গে কাজ করছে, এবং অন্য দেশগুলিকেও সেই পথে এগোনোর আহ্বান জানান তিনি। “এটা শুধু আমেরিকা বা ইজরায়েলের নিরাপত্তার প্রশ্ন নয়, গোটা বিশ্বের নিরাপত্তার প্রশ্ন,” বলেন তিনি।

তবে নেতানিয়াহুর এই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে ব্রিটেন। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য Steve Reed BBC-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরান ইউরোপে হামলার পরিকল্পনা করছে, এমন কোনও মূল্যায়ন তাদের কাছে নেই।

“আমি এমন কোনও তথ্য জানি না যে তারা ইউরোপকে লক্ষ্য করছে, এমনকি চেষ্টা করলেও তা করতে পারবে - এই ধারণারও কোনও ভিত্তি নেই,” স্পষ্ট মন্তব্য রিডের।

তিনি আরও জানান, ব্রিটেন এই সংঘাতে সরাসরি জড়াবে না। তবে নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং মিত্র দেশগুলির সঙ্গে মিলে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাবে।

সব মিলিয়ে, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে একদিকে যেমন ইজরায়েলের কড়া সতর্কবার্তা, অন্যদিকে তেমনই পশ্চিমী দুনিয়ারই একাংশের সংশয় - এই দ্বন্দ্বই এখন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।


```