Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নেহেরু' স্টাইলে সারপ্রাইজ! নৈশভোজে ভারতীয় পোশাকে নেতানিয়াহু, দেখে জড়িয়ে ধরলেন মোদী

ইজরায়েলে দু'দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi Israel trip)। সফরের প্রথম দিনেই নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এরপর ইজরায়েলের পার্লামেন্ট ‘কেনেসেট’-এ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। 

'নেহেরু' স্টাইলে সারপ্রাইজ! নৈশভোজে ভারতীয় পোশাকে নেতানিয়াহু, দেখে জড়িয়ে ধরলেন মোদী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 09:19

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরে (PM Narendra Modi Israel Visit) দু'দেশের সম্পর্কের উষ্ণতা ফুটে উঠেছে বারেবারে। আর এবার দেখা গেল নেতানিয়াহু ও মোদীর বন্ধুত্ব কতটা গভীর। 'বন্ধু' মোদীকে সারপ্রাইজ দিতে নৈশভোজে ইজরায়েলের প্রধানমন্ত্রী (Modi Netanyahu dinner meeting) তাঁর পোশাকে রাখলেন ভারতীয় ছোঁয়া। এই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায়, তিনি ভারতীয় পোশাকে ঘরে ঢুকতেই নরেন্দ্র মোদী তাঁকে দেখে এসে আলিঙ্গন করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী ভিডিওতে বলেন, “নৈশভোজের আগে আমি ভারতীয় পোশাক পরে মোদীজিকে একটু চমক দিলাম।" (Netanyahu surprises Modi)

নেতানিয়াহু পরেছিলেন পাথর-রঙা নেহরু জ্যাকেট, তার সঙ্গে সাদা লম্বা হাতার কুর্তা-স্টাইল শার্ট। নীচে ছিল গাঢ় নীল ট্রাউজার্স এবং ফর্মাল জুতো। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরেছিলেন সাদা কুর্তা-পায়জামা, সঙ্গে ছিল গাঢ় নীল সোয়েটার ও জ্যাকেট। তাঁর কাঁধে ছিল একটি মাফলার।

ইজরায়েলে দু'দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi Israel trip)। সফরের প্রথম দিনেই নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এরপর ইজরায়েলের পার্লামেন্ট ‘কেনেসেট’-এ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। সেখানে মোদী বলেন, ভারত ইজরায়েলের সাহস, দৃঢ়তা ও সফলতাকে গভীরভাবে শ্রদ্ধা করে। দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতের অনিশ্চয়তার সময়ে শক্তির উৎস হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ইজরায়েলের সংসদে বৈঠকে হামাসের (Hamas Attack) ৭ অক্টোবরের নিহতদের প্রতি ভারতের সমবেদনা জানিয়ে মোদী বলেন, “আমরা আপনার দুঃখ বুঝি, আমরা পাশে আছি।” (Modi condemns Hamas attack) তিনি মনে করিয়ে দেন, ভারতও বহু বছর ধরে সন্ত্রাসের যন্ত্রণা বহন করছে! ২৬/১১ হামলাকে (Modi recalls 26/11 in Israel) উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। 'সন্ত্রাসবাদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, ভারতের অবস্থান বরাবরই জিরো টলারেন্স।' আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)।

বৈঠকের পর দুই নেতা একসঙ্গে গাড়িতে চেপে একটি প্রদর্শনীতে যান। সেই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। মোদী এক্স-এ লেখেন, “কেনেসেটে ভাষণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রযুক্তি প্রদর্শনীতে যাচ্ছি।”

ভারতের প্রধানমন্ত্রীকে ইজরায়েলের সংসদের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ দেওয়া হয়।  এই পুরস্কার গ্রহণ করে মোদী বলেন, এটি কোনও ব্যক্তিকে দেওয়া পুরস্কার নয়, বরং ভারত-ইজরায়েলের গভীর বন্ধুত্বের প্রতীক।


```