Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

স্ত্রীর সঙ্গে প্রথম ডেটে গেছিলেন একটি ভারতীয় রেস্তরাঁয়, এদেশের কাছে 'ঋণী', জানালেন নেতানিয়াহু

স্ত্রীর সঙ্গে প্রথম ডেটে একটি ভারতীয় রেস্তরাঁয় গিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের প্রতি তাঁর বিশেষ টান ও ‘ঋণী’ হওয়ার অনুভূতির কথা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদীর সামনে।

স্ত্রীর সঙ্গে প্রথম ডেটে গেছিলেন একটি ভারতীয় রেস্তরাঁয়, এদেশের কাছে 'ঋণী', জানালেন নেতানিয়াহু

নেতানিয়াহু ও তাঁর স্ত্রী

গার্গী দাস

শেষ আপডেট: 27 February 2026 09:54

দ্য ওয়াল ব্যুরো: কূটনৈতিক মঞ্চে হঠাৎ ব্যক্তিগত স্মৃতিচারণ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানালেন, তিনি ভারতের কাছে ‘ব্যক্তিগতভাবে ঋণী’। কারণ? স্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন তেল আভিভের একটি ভারতীয় রেস্তরাঁয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে কথা বলতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি ভারতের কাছে ব্যক্তিগতভাবে ঋণী। সারা-র (Sara Netanyahu) সঙ্গে প্রথম বা দ্বিতীয় ডেট হয়েছিল টেল আভিভের একটি ভারতীয় রেস্তরায়।’ হাসতে হাসতেই তিনি যোগ করেন, ‘সারার প্রথম ভারতীয় খাবার খাওয়া ছিল সেটাই। দারুণ ডেট ছিল—খাবারও অসাধারণ, আর ডেটও।’

কোন রেস্তরাঁয় গেছিলেন তাঁরা?

যে রেস্তরার কথা তিনি উল্লেখ করেন, সেটি চালান ভারতীয় বংশোদ্ভূত শেফ রিনা পুষ্কর্ণ (Reena Pushkarna)। ইজরায়েলে তিনি ‘কারি কুইন’ নামে পরিচিত। বহু বছর ধরে ইজরায়েলে আসল ভারতীয় খাবার পরিবেশন করছেন। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তেও তাঁর বড় ভূমিকা রয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফরের সময় খাবারের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এই রিনাই।

উল্লেখযোগ্য, ২০১৭ সালে মোদীর ইজরায়েল সফরের সময়ও নেতানিয়াহু একই স্মৃতির কথা বলেছিলেন। তখনও তিনি বলেছিলেন, ‘খাবার অসাধারণ ছিল।’

উষ্ণ অভ্যর্থনা ও কূটনৈতিক বার্তা

মোদীর দু’দিনের সরকারি সফর শুরু হয় তেল আভিভে। বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা মোদীকে স্বাগত জানান। বিশেষ গার্ড অফ অনার দেওয়া হয়।

সফরে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। প্রযুক্তি হস্তান্তরের (technology transfer) কাঠামোর মধ্যে যৌথভাবে সামরিক সরঞ্জাম উন্নয়ন ও উৎপাদনে কাজ করার কথা জানানো হয়েছে।

মোদী তাঁর বক্তব্যে বলেন, 'ভারতের নিরাপত্তা স্বার্থ পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত।' গাজা শান্তি উদ্যোগ (Gaza Peace Initiative)-কে ভারত সমর্থন করে বলে উল্লেখ করেন শেষে।

অনেকেই বলছেন, কূটনীতির কঠিন আলোচনার মাঝে ভারতীয় খাবার আর এক ডেটের স্মৃতি সফরে আলাদা মাত্রা যোগ করল।


```