সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও ভিডিও ঘিরে গুজব ছড়াতে শুরু করে যে নেতানিয়াহু আর জীবিত নেই। এই গুজবের সূত্রপাত হয় তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে।
.webp.webp)
শেষ আপডেট: 15 March 2026 09:57
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জল্পনা, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাকি হত্যা করা হয়েছে (Netanyahu assassination rumours)। কিন্তু সেই দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর। স্পষ্ট করে বলা হয়েছে, তিনি “একেবারে ভাল আছেন” এবং তাঁর হত্যার খবর সম্পূর্ণ ভুয়ো (Netanyahu fake news)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও ভিডিও ঘিরে গুজব (Israel PM rumours) ছড়াতে শুরু করে যে নেতানিয়াহুকে নাকি হত্যা করা হয়েছে। এই গুজবের সূত্রপাত হয় তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে।
তবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর তুরস্কের সংবাদসংস্থাকে জানায়, “নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে”, এমন দাবি সম্পূর্ণ ‘ফেক নিউজ’। দফতরের তরফে স্পষ্ট বার্তা, “প্রধানমন্ত্রী ভাল আছেন।”
ভিডিও ঘিরে শুরু জল্পনা
গুজবের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে, যা নেতানিয়াহুর এক্স (X) হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিও দেখে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করতে শুরু করেন, তাঁর এক হাতে নাকি ছ’টি আঙুল দেখা যাচ্ছে।
এই দৃশ্য দেখেই অনেকে অনুমান করেন যে ভিডিওটি হয়তো এআই দিয়ে তৈরি। সেখান থেকেই ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব এবং নেতানিয়াহুর মৃত্যুর জল্পনা।
‘অতিরিক্ত আঙুল’ আসলে দৃষ্টিভ্রম
এই বিতর্কে দ্রুত প্রতিক্রিয়া দেয় এক্স–এর এআই চ্যাটবট গ্রোক।
গ্রোক জানায়, ভিডিওতে যে ‘অতিরিক্ত আঙুল’ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, সেটি আসলে দৃষ্টিভ্রম - এডিট করা বা এআই-জেনারেটেড হওয়ার কোনও প্রমাণ নেই। এছাড়াও নেতানিয়াহুর মৃত্যুর গুজবও খারিজ করে দেয় এই এআই চ্যাটবট।
গ্রোক জানায়, “নেতানিয়াহু জীবিত আছেন। তাঁর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে, তা মূলত ইরানের কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে এসেছে। তবে সংবাদমাধ্যমের একাধিক সূত্র সেই দাবিকে যাচাই করে ভুয়ো বলে প্রমাণ করেছে। নির্ভরযোগ্য সরকারি সূত্রের উপরই ভরসা করা উচিত।”
‘টুইট মুছে দেওয়া হয়েছে’, এই দাবিও ভুয়ো
সোশ্যাল মিডিয়ায় আরও একটি দাবি ঘুরতে শুরু করে, নেতানিয়াহুর দফতর নাকি প্রথমে তাঁর হত্যার খবর নিয়ে একটি পোস্ট করেছিল, পরে সেটি মুছে ফেলে।
এই দাবিটিও খতিয়ে দেখে গ্রোক। এআই চ্যাটবটের বক্তব্য, ইজরায়েলের প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্ট থেকে এমন কোনও পোস্ট করা হয়নি। যে স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটিও ভুয়ো।
গ্রোক আরও জানায়, সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছে, তা আসলে ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি ঘোষণার সঙ্গে সম্পর্কিত।
ইয়াইর নেতানিয়াহুর অ্যাকাউন্ট নিয়েও জল্পনা
গুজব ছড়ানোর সময় নজরে আসে নেতানিয়াহুর ছেলে, ইয়ায়ের নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টও। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করতে শুরু করেন, ইয়ায়ের হঠাৎ পোস্ট করা বন্ধ করে দিয়েছেন—সম্ভবত পরিবারের কোনও বড় দুর্ঘটনার কারণে।
একটি এক্স অ্যাকাউন্টে লেখা হয়, “বিবি (নেতানিয়াহু)-কে নিয়ে গুজব বাড়ছে। ইয়াইর নেতানিয়াহু পাঁচ দিন ধরে এক্সে কিছু পোস্ট করেননি। এর আগে তিনি দিনে ৩০–৪০টি করে পোস্ট করতেন।”
যদিও তথ্য অনুযায়ী ইয়াইর শেষবার ৯ মার্চ পোস্ট করেছিলেন। তবে তাঁর পোস্ট বন্ধ থাকার সঙ্গে নেতানিয়াহুর হত্যার গুজবের কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
গুজব ছড়ানোর এই সময় আরব দুনিয়ায় পরিস্থিতি যে অত্যন্ত উত্তপ্ত, তা বলাই বাহুল্য।