Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘রাখে হরি, মারে কে!’ অল্পের জন্য বাঁচলেন মোজতবা, ওই মিসাইল হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনেই, ওই মিসাইল হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতার। কীভাবে বেঁচে গেলেন মোজতবা?

 ‘রাখে হরি, মারে কে!’ অল্পের জন্য বাঁচলেন মোজতবা, ওই মিসাইল হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা

মোজতবা খামেনেই

গার্গী দাস

শেষ আপডেট: 17 March 2026 12:24

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন-ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। সেই হামলায় মারা যায় তাঁর বাবা আলি খামেনেই এবং পরিবারের লোকজন। কীভাবে প্রাণে বাঁচলেন তিনি? সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। একটি ফাঁস হওয়া অডিও (Leaked Audio)-কে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে নিজের কম্পাউন্ড (Compound) থেকে বেরিয়ে বাগানে যান মোজতবা। আর সেই সময়ই লক্ষ্যভেদ করে একাধিক ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) আছড়ে পড়ে বাড়িতে। এই হামলাতে মৃত্যু হয় তাঁর বাবা, প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei)। পাশাপাশি নিহত হন একাধিক শীর্ষ আধিকারিক (Senior Officials) ও পরিবারের সদস্যরাও।

ফাঁস হওয়া অডিওতে খামেনেইয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনির (Mazaher Hosseini) বক্তব্য তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, “ঈশ্বরের ইচ্ছাতেই মোজতবা ওই সময় বাইরে গিয়েছিলেন। তিনি বাইরে ছিলেন এবং উপরে উঠছিলেন, ঠিক তখনই মিসাইল আঘাত হানে।”

অন্তত তিনটি মিসাইল ব্যবহার করা হয়েছিল এই হামলায়। একটি সরাসরি আঘাত করে সেই অংশে, যেখানে ছিলেন আলি খামেনেই। অন্য একটি মিসাইল গিয়ে লাগে মোজতবার বাসভবনের উপরের তলায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। হোসেইনির দাবি, তাঁর পায়ে সামান্য চোট (Minor Leg Injury) লেগেছে মাত্র।

অডিওতে হামলার ভয়াবহতার বর্ণনাও উঠে এসেছে। ইরানের সামরিক প্রধান মহম্মদ শিরাজি (Mohammad Shirazi) এই হামলায় নিহত হয়েছেন। হোসেইনির কথায়, বিস্ফোরণের তীব্রতায় তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এমনকি আরেকটি মিসাইল খামেনেইয়ের জামাই মিসবাহ আল-হুদা বাঘেরি কানি (Misbah al-Huda Bagheri Kani)-র বাসভবনেও আঘাত হানে, যার ফলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, এই ঘটনার পর থেকেই মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থাকে ঘিরে জল্পনা তুঙ্গে। সংঘাত শুরুর পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। শুধু রাষ্ট্রীয় টেলিভিশনে (State Television) একটি বার্তায় শহিদদের রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) জানিয়েছেন, ইরানের নেতার বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত নয় আমেরিকা। তাঁর কথায়, “অনেকে বলছেন তিনি গুরুতর আহত, আবার কেউ বলছেন তিনি মৃত। আমরা তাঁকে দেখিনি, বেঁচে আছেন কি না তাও নিশ্চিত নই।”

সব মিলিয়ে, এই হামলা ও তার পরবর্তী পরিস্থিতি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।


```