Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে! ইরানে পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের

নিজের বার্তায় ট্রাম্প বলেন, আলোচনার পরিবেশ গঠনমূলক হওয়ায় আপাতত হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ পুরোপুরি নির্ভর করবে চলতি সপ্তাহে আলোচনার অগ্রগতির ওপর। পরিস্থিতি অনুকূলে না গেলে আবার কড়া পদক্ষেপের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে! ইরানে পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 March 2026 17:17

দ্য ওয়াল ব্যুরো: তীব্র উত্তেজনার মাঝেই ইরান ও আমেরিকার সংঘাতে (US Iran Conflict) আচমকা নতুন মোড়। সোমবার বড় ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানালেন, ইরানের জ্বালানি পরিকাঠামোয় পরিকল্পিত সামরিক হামলা (US Iran Attack) আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, গত দু’দিন ধরে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং তা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

নিজের বার্তায় ট্রাম্প বলেন, আলোচনার পরিবেশ গঠনমূলক হওয়ায় আপাতত হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ পুরোপুরি নির্ভর করবে চলতি সপ্তাহে আলোচনার অগ্রগতির ওপর। পরিস্থিতি অনুকূলে না গেলে আবার কড়া পদক্ষেপের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

এই ঘোষণার ঠিক একদিন আগেই ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সেই তুলনায় সোমবারের সুর অনেকটাই নরম, যা পরিস্থিতি সামাল দেওয়ার কূটনৈতিক প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।

ইরানও পাল্টা হুঁশিয়ারিতে কম যায়নি। সে দেশের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, তাদের পরিকাঠামোয় হামলা হলে গোটা অঞ্চলে তার প্রতিক্রিয়া পড়বে। সংসদের শীর্ষ নেতারা সতর্ক করে বলেছেন, সংঘাত বাড়লে গুরুত্বপূর্ণ ভবনগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীও জানিয়ে দিয়েছে, যে সব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানকার জ্বালানি কেন্দ্রগুলিও নিশানায় আসতে পারে।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান পথ এই প্রণালী। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই পথ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

যদিও ইতিমধ্যে ইরানের রাজধানীর তেহরান সহ সে দেশের একাধিক শহরে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা চলেছে। এরমধ্যে একটি হাসপাতালও আছে।‌আছে একটি রেডিও স্টেশন। একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, ইজরায়েল ও মার্কিন বাহিনী ইরানের বন্দর শহর আব্বাস এবং খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।  

হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে খুলে না দিলে ইরানকে চরম শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা রবিবার শেষ হয়ে গিয়েছে। তারপরই এই হামলার ঘটনা।


```