Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রবল বর্ষণে ডুবছে মক্কা, সতকর্তা জারি করল প্রশাসন

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। শিশু ও মহিলাদের বাঁচাতে মানববন্ধন তৈরি করে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রবল বর্ষণে ডুবছে মক্কা, সতকর্তা জারি করল প্রশাসন

জলমগ্ন মক্কা

শেষ আপডেট: 7 January 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষণে জলমগ্ন মক্কা। পরিস্থিতি এমনই যে, ছোট গাড়ি জলের তলায় চলে গিয়েছে। থমকে গিয়েছে পরিবহন ব্যবস্থা।

মক্কা ও মদিনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘনঘন বাজ পড়ছে। জেড্ডা শহরের পরিস্থিতিও একই রকম। আটকে পড়া পুণ্যার্থী ও সাধারণ নাগরিকদের উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। শিশু ও মহিলাদের বাঁচাতে মানববন্ধন তৈরি করে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ভিডিওয় দেখা যাচ্ছে, খাবার ডেলিভারি করতে বেরোনো এক যুবক জলে আটকা পড়েছেন আর তাঁকে টেনে তুলছেন এক নাগরিক।

সৌদি আরবের আবহাওয়া দফতর সূত্রে খবর, এই টানা বৃষ্টি আপাতত থামার সম্ভাবনা নেই। মক্কা, মদিনা এবং জেড্ডার উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে লাল সতকর্তা জারি হয়েছে। পাশাপাশি রিয়াধ, আল-বাহা, তাবুকের মতো শহরেও দেখা দিয়েছে দুর্যোগ।


```