Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার সঙ্গে শুল্ক বিবাদের মাঝে চিনের বিপুল সামরিক প্রদর্শনী, ট্রাম্পকে চ্যালেঞ্জ শি’র

বেজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে এক মঞ্চে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিলেন তিন শীর্ষ নেতা।

আমেরিকার সঙ্গে শুল্ক বিবাদের মাঝে চিনের বিপুল সামরিক প্রদর্শনী, ট্রাম্পকে চ্যালেঞ্জ শি’র

পুতিন ও শি জিনপিং

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 September 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে চিনা প্রতিরক্ষা বাহিনীর বিশাল জমায়েতে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। মিলিটারি প্যারেডে অভিবাদন গ্রহণের পর চিনের প্রেসিডেন্ট দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন আগামী  দিনে আমাদের লক্ষ্য হবে বিশ্ব ব্যবস্থাপনা বদলে দেওয়া। একটি বা দুটি দেশ কিংবা গোষ্ঠীর কবল থেকে বিশ্বকে মুক্ত করাই হবে আমাদের লক্ষ্য।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ আশিতম বর্ষ উপলক্ষে বেজিং এই সেনা প্যারেডের আয়োজন করেছে। সেখানে বিশেষ আমন্ত্রিত হিসাবে যোগ দিয়েছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যথাক্রমে ভ্লাদিমির পুতিন এবং কিম জন উন। 

আমেরিকার সঙ্গে শুল্ক বিবাদের মাঝে চিনের এই সেনা প্যারেডের সিদ্ধান্তকে বিশ্ব কূটনৈতিক মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। চিনের তিন বাহিনীর বিশেষ যুদ্ধাস্ত্রের প্রদর্শন করা হচ্ছে সেখানে। ২০১৯-এর পর বুধবারের মতো সেনা প্রদর্শনী করেনি চিন। সেখানে এই প্রথম দেশের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হওয়া বহু অত্যাধুনিক অস্ত্র প্রথমবার দেশবাসীকে দেখানো হল। পুতিন এবং কিম ছাড়াও আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত আছেন।

দু’দিন আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে শি স্পষ্ট করেছিলেন, বাণিজ্য-সহ গোটা বিশ্ব ব্যবস্থা বদল তাঁর লক্ষ্য। নাম না করলেও স্পষ্ট ইঙ্গিত করেন, বিশ্বকে আমেরিকা এবং তার ইউরোপিয় বন্ধুদের দাপট মুক্ত করে ছাড়বেন।

সেনার উদ্দেশে চিনের প্রেসিডেন্ট বলেন, আপনাদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা আজ কোনও দেশের কাছে মাথানথ করি না। চিনা জাতি এমনই এক মহান জাতি যারা ভয় কী জিনিস জানে না। আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে এমনভাবে গড়ে তুলেছি যাতে চিন কখনও যুদ্ধে পরাজিত হবে না।


```