Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কিউবার প্রেসিডেন্ট মার্কো রুবিও? জল্পনা উস্কে ট্রাম্প বললেন, 'শুনতে তো ভালই লাগছে'

“শুনতে তো ভালই লাগছে!” যদিও বাস্তবে এর সঙ্গে কোনও সরকারি নীতি বা কূটনৈতিক পরিকল্পনার যোগ নেই বলেই মনে করছেন কূটনীতিক মহল।

কিউবার প্রেসিডেন্ট মার্কো রুবিও? জল্পনা উস্কে ট্রাম্প বললেন, 'শুনতে তো ভালই লাগছে'

ট্রাম্প ও রুবিও

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 January 2026 19:24

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্য ঘিরে ফের চর্চা শুরু আন্তর্জাতিক রাজনীতিতে। কিউবার (Cuba President) প্রেসিডেন্ট হিসেবে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও (Marco Rubio), এমনই একটি দাবি করা পোস্টে সায় দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে তিনি লিখেছেন, “শুনতে তো ভালই লাগছে!” যদিও বাস্তবে এর সঙ্গে কোনও সরকারি নীতি বা কূটনৈতিক পরিকল্পনার যোগ নেই বলেই মনে করছেন কূটনীতিক মহল।

লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে আমেরিকার সম্পর্ক যখন উত্তেজনার মধ্যে, তখনই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ভেনেজুয়েলায় নজিরবিহীন মার্কিন সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলিতে লাতিন আমেরিকার প্রতি কড়া মনোভাব স্পষ্ট। এর আগে কলম্বিয়াকে ‘একজন অসুস্থ মানুষের হাতে পরিচালিত দেশ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এমনকি সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেখানেও ট্রাম্পের জবাব ছিল— “শুনতে ভালই লাগছে।”

কিউবার অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার তেল ও অর্থসাহায্যের উপর দীর্ঘদিন নির্ভরশীল ছিল কিউবা। কিন্তু সেই দিন শেষ। তাঁর কথায়, কিউবা এখন ধ্বংসের মুখে, যদিও সেখানে সরাসরি মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন নেই বলেই ইঙ্গিত দেন তিনি।

রবিবার ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলার আগের দুই ‘স্বৈরাচারী শাসক’-কে নিরাপত্তা দিয়েছিল কিউবা, কিন্তু আর নয়। তাঁর দাবি, গত সপ্তাহের মার্কিন অভিযানে কিউবার বহু নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি, “এ বার কিউবাকে আর এক ফোঁটা তেল বা এক ডলারও দেওয়া হবে না।” পাশাপাশি কিউবার নেতৃত্বকে তিনি ‘দেরি হওয়ার আগে’ আমেরিকার সঙ্গে সমঝোতায় আসার পরামর্শ দেন।

ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া এসেছে লাতিন আমেরিকা জুড়ে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আঞ্চলিক ঐক্যের ডাক দিয়ে বলেন, বাইরের শক্তির ‘দাস’ হওয়া উচিত নয় কোনও দেশেরই। কিউবার পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে, বাইরের হস্তক্ষেপ তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ও পোস্ট আদতে রাজনৈতিক নাটকীয়তা ছাড়া আর কিছু নয়। বাস্তবে মার্কো রুবিওর কিউবার প্রেসিডেন্ট হওয়া বা সে ধরনের কোনও পদক্ষেপের সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের।


```