Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'বাপুজি, সংবিধানটাকে বাঁচিয়ে রেখো!' লন্ডনে গান্ধীজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে বললেন মমতা

হোটেল থেকে বেরিয়ে, হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনস্টারে আসেন তাঁরা। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছন। নীল রঙের কয়েকটি ফুল সংগ্রহ করে মূর্তির পায়ের নীচে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee London)।

'বাপুজি, সংবিধানটাকে বাঁচিয়ে রেখো!' লন্ডনে গান্ধীজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে বললেন মমতা

গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা মমতার।

শেষ আপডেট: 26 March 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততায় ঠাসা কর্মসূচির মধ্যেও, মর্নিং ওয়াক কখনও বাদ দেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee London)। তা তিনি পৃথিবীর যে কোনও প্রান্তেই যান না কেন। সকালে উঠে হাঁটাহাঁটি করতেই হবে। সদলবলে হনহন করে হাঁটতে হাঁটতেই টুকটাক আলোচনাও সেরে নেন নানারকম।

আজ, বুধবার, লন্ডন সফরের চতুর্থ দিনেও তার বদল হল না। এদিন হোটেল থেকে বেরিয়ে, হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনস্টারে আসেন তাঁরা। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছন। নীল রঙের কয়েকটি ফুল সংগ্রহ করে মূর্তির পায়ের নীচে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বাপুজি, কনস্টিটিউশনটাকে বাঁচিয়ে রেখো!’

দেখুন ভিডিও। 

এর পরে দেখা যায়, এদিন টেমসের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন তাঁরা, পাশ দিয়ে দেখা যাচ্ছে আইকনিক লন্ডনস আই। এদিন মমতার সঙ্গী ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। হাঁটতে হাঁটতে আঙুল দিয়ে একটা সুউচ্চ অট্টালিকা দেখালেন ডোনা, বললেন, ‘২৮ তলায় ওই যে দেখা যাচ্ছে জানলা, ওটাই আমাদের ফ্ল্যাট’। একথা শুনে মমতাও সৌজন্যের হাসি হাসেন।

চার দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি পৌঁছন লন্ডনে এবং বর্তমানে রয়েছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। এবারের সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব ও নিরাপত্তা পরিচালক পীযূষ পাণ্ডে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার— অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর ভাষণ, যার মূল বিষয় ‘সামাজিক উন্নয়ন’। বিশ্বজুড়ে আলোচিত মমতার এই উন্নয়ন মডেল সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অক্সফোর্ডের পড়ুয়াদের মধ্যে।


```