Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অক্সফোর্ডে মমতা একাধিক ‘মিথ্যা দাবি’ করেছেন বলে অভিযোগ, বিরোধিতায় এসএফআই-এর বিক্ষোভ

এসএফআই-ইউকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, যদি রাজ্যে নারীশক্তির বিকাশ ঘটে থাকে, তবে কেন কিশোরী মেয়েদের স্কুলছুটের হার ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কেন রাজ্য এখনও সর্বোচ্চ বাল্যবিবাহের হার তালিকার উপর দিকে রয়েছে?  

অক্সফোর্ডে মমতা একাধিক ‘মিথ্যা দাবি’ করেছেন বলে অভিযোগ, বিরোধিতায় এসএফআই-এর বিক্ষোভ

অক্সফোর্ডে মমতার বক্তৃতা চলাকালীন বিক্ষোভ-প্রতিবাদ।

শেষ আপডেট: 28 March 2025 07:11

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ে একাধিক 'মিথ্যা দাবি' করা হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল স্টুডেন্টস’ ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)- যুক্তরাজ্য শাখা। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং পশ্চিমবঙ্গে শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের অভাব নিয়ে তাঁকে চ্যালেঞ্জ জানান।  

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, পশ্চিমবঙ্গে বিগত ছয় বছর ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে না এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বারবার দমন করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিপীড়ন এবং আরজি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্লিপ্ত মনোভাবেরও তীব্র সমালোচনা করা হয়।  

এসএফআই-ইউকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, যদি রাজ্যে নারীশক্তির বিকাশ ঘটে থাকে, তবে কেন কিশোরী মেয়েদের স্কুলছুটের হার ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কেন রাজ্য এখনও সর্বোচ্চ বাল্যবিবাহের হার তালিকার উপর দিকে রয়েছে?  

বিক্ষোভের মুখে আয়োজকদের পক্ষ থেকে পুলিশ ডাকা হয় এবং বিক্ষুব্ধদের বার করে দেওয়া হয়। তবে এসএফআই জানায়, তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছিল। সংগঠনের পক্ষ থেকে কেলগ কলেজ কর্তৃপক্ষের সমালোচনা করে বলা হয়, ‘কীভাবে তারা এমন একজন নেত্রীকে মঞ্চ দেয়, যিনি ছাত্রদের অধিকার দমন এবং স্থানীয়দের উচ্ছেদ করে কর্পোরেট স্বার্থ রক্ষা করছেন?’  

এসএফআই-ইউকে স্পষ্ট ভাষায় জানায়, তারা পশ্চিমবঙ্গের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ‘অগণতান্ত্রিক শাসনের’ বিরোধিতা করবে।


```