শনিবার রাতে প্যারিস-শার্ল দ্য গল বিমানবন্দরে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয় (Louvre heist accused arrested)। সেইসময় অভিযুক্ত বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পরই প্যারিস অঞ্চলে দ্বিতীয় অভিযুক্তও ধরা পড়ে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 October 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে রাজকীয় গয়না চুরির ঘটনায় নতুন মোড় (Paris jewel theft)। এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই দুঃসাহসিক ডাকাতির মামলায় অবশেষে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। এই ঘটনাটিকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে পরিকল্পিত 'জুয়েল হাইস্ট' গুলির (Louvre heist) মধ্যে একটি। এরইমধ্যে সামনে এসেছে সেই দুর্ধর্ষ ডাকাতির একটি ভিডিও ফুটেজ (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে দুষ্কৃতীরা কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করেছে।
সূত্রে খবর, শনিবার রাতে প্যারিস-শার্ল দ্য গল বিমানবন্দরে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয় (Louvre heist accused arrested)। সেইসময় অভিযুক্ত বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পরই প্যারিস অঞ্চলে দ্বিতীয় অভিযুক্তও ধরা পড়ে। খবরটি নিশ্চিত করেছে এক ফরাসি সংবাদ সংস্থা।
New footage reveals the bold Louvre heist: two thieves lowering themselves from a balcony on a stolen lift, jewels in hand. They hijacked the lift days earlier, disguised it, and tried to torch it—but guards intervened. Still on the run with $96M in loot. pic.twitter.com/QY7ZpahwF8
— Polymarket Intel (@PolymarketIntel) October 23, 2025
গত রবিবার দুপুরে লুভ মিউজিয়ামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিয়ামটির ওপরতলার জানালা ভেঙে ক্রেনের সাহায্যে ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তখন মিউজিয়াম খোলা ছিল, দর্শকও ছিলেন ভেতরে। মাত্র সাত মিনিটের মধ্যেই তারা ভেঙে ফেলে একটি গ্লাস কেস এবং আটটি অমূল্য রাজকীয় গয়না, যার আনুমানিক মূল্য ১০২ মিলিয়ন ডলার, নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চুরির পর অভিযুক্তরা মোটরবাইকে করে পালিয়ে যায়। তারপরই গোটা ফ্রান্স জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েকদিন পর এক ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় দুই ডাকাত নির্মাণকর্মীর পোশাকে হাইড্রলিক লিফটে করে মিউজিয়ামের উপরে উঠছে। আরেকটি ফুটেজে দেখা যায়, এক ডাকাত কাঁচের কেস কেটে গয়না নিচ্ছে, পাশে দর্শকরা কিছুটা হতবাক এবং কিছুটা আতঙ্কের দৃষ্টিতে দাঁড়িয়ে তাকিয়ে আছেন।
প্যারিস প্রসিকিউটর অফিস এই মামলার তদন্তভার দেয় বিশেষ পুলিশ ইউনিট BRB-কে, যারা বড় মাপের ডাকাতি তদন্তে অভিজ্ঞ।
লুভ থেকে চুরি হওয়া গয়নাগুলি ফরাসি ইতিহাসের অমূল্য সম্পদ। এর মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও ক্রাউন, যা ১৮৫৩ সালে বিখ্যাত জুয়েলার আলেকজান্দ্র-গ্যাব্রিয়েল লেমনিয়ে তৈরি করেছিলেন। এছাড়া রানি মেরি অ্যামেলির নীলা পাথরের গয়না, রানি হর্তেন্সের কানের দুল ও নেকলেস, এবং সম্রাজ্ঞী মেরি লুইজের বিয়ের গয়নাও চুরি হয়েছে।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই রত্নগুলির ঐতিহাসিক মূল্য সংখ্যায় বিচার করা যাবে না। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী সমাগম হয় যে জাদুঘরে, সেই লুভ আজও হতবাক এই ঘটনার অভিঘাতে। মোনালিসা, ভেনাস দে মিলো আর উইঙ্গড ভিক্টরি অব সামোথ্রেস-এর পাশে এখন এই ডাকাতির ঘটনাও জায়গা করে নিয়েছে লুভের ইতিহাসে- এক অন্ধকার অধ্যায় হিসেবে।