Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কানাডায় একান্তে ডিনার ডেটে ক্যাটি পেরি ও ট্রুডো, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

কানাডার মন্ট্রিয়ালে এক প্রিমিয়াম ফ্রেঞ্চ রেস্তরাঁয় একসঙ্গে রাতের খাবারে দেখা গেল আন্তর্জাতিক পপ তারকা ক্যাটি পেরি ও প্রাক্তন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। 

কানাডায় একান্তে ডিনার ডেটে ক্যাটি পেরি ও ট্রুডো, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

ক্যাটি পেরি ও ও জাস্টিন ট্রুডো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 July 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: কানাডার মন্ট্রিয়ালে এক প্রিমিয়াম ফ্রেঞ্চ রেস্তরাঁয় একসঙ্গে রাতের খাবারে দেখা গেল আন্তর্জাতিক পপ তারকা ক্যাটি পেরি ও প্রাক্তন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তাদের এই ‘সিক্রেট ডিনার’ নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে শোবিজ এবং রাজনৈতিক মহলে।

টিএমজেড সূত্রে জানা গিয়েছে, মন্ট্রিয়ালের বিলাসবহুল ফরাসি রেস্তরাঁ Le Violon-এ একান্তে ডিনারে বসেন তারা। একটি নিরিবিলি কর্নার টেবিলে বসে তাঁরা উপভোগ করেন ককটেল ও রেস্তরাঁর বিশেষ লবস্টার ডিশ।

ডিনারের মাঝে রেস্তরাঁর প্রধান শেফ এসে তাঁদের সঙ্গে দেখা করেন, এবং খাবার শেষে ক্যাটি ও ট্রুডো নিজেরাই রান্নাঘরে গিয়ে সমস্ত কর্মীদের ধন্যবাদ জানান। দুজনেই ছিলেন নিজস্ব নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে, তবে তা নজরকাড়া ছিল না। রেস্তরাঁয় উপস্থিত অন্যান্য অতিথিদের কারও নজরে না পড়ে যেন নিখুঁতভাবে এই সাক্ষাৎ সম্পন্ন হয়, সেই চেষ্টা ছিল দু’পক্ষেরই।

এই মুহূর্তে ক্যাটি পেরি তাঁর নতুন অ্যালবাম '143'–এর প্রচারে কানাডা সফরে রয়েছেন। সম্প্রতি তিনি উইনিপেগে পারফর্ম করেছেন, আগামী শো রয়েছে ওটাওয়ায়। অন্যদিকে, ট্রুডো ২০২৫ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে স্বল্পপরিচিত জীবন যাপন করছেন। তিনি ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।

ক্যাটির ক্ষেত্রেও রয়েছে সম্পর্কভাঙার প্রেক্ষাপট। চলতি বছরের শুরুতেই অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে এবং তাঁরা এখনও কো-প্যারেন্টিং করছেন বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

যদিও ক্যাটি ও ট্রুডোর ঘনিষ্ঠ মহল থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ড করছে #KatyPerryBoyfriend এবং #JustinTrudeauDating হ্যাশট্যাগ। প্রেম, না কি শুধুই বন্ধুত্ব—এই প্রশ্নই এখন মাথাচাড়া দিয়ে উঠছে ইন্টারনেটে।
 


```