Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ বার এভারেস্ট সামিট করলেন কামি রিটা! নেপালের কিংবদন্তি শেরপা নিজেই ভাঙলেন নিজের রেকর্ড

নেপালের কামি রিটা শেরপা এবার ৩১তম বার এভারেস্ট জয় করে নিজেরই রেকর্ড ভাঙলেন। ১৯৯৪ সাল থেকে তিনি প্রায় প্রতি বছর শৃঙ্গ স্পর্শ করছেন।

৩১ বার এভারেস্ট সামিট করলেন কামি রিটা! নেপালের কিংবদন্তি শেরপা নিজেই ভাঙলেন নিজের রেকর্ড

কামি রিটা শেরপা।

শেষ আপডেট: 27 May 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: ফের এভারেস্টের শিখর ছুঁলেন কামি রিটা শেরপা। এই নিয়ে ৩১ বার। এত বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়ে নিজেই ভেঙে দিলেন নিজের রেকর্ড। এবারের অভিযানে কামি রিটা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভেঞ্চার উইং-এর 'এভারেস্ট এক্সপেডিশন টিম'-এর গাইড, যেটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মনোজ জোশি।

নেপালের পর্বতজয়ী ও শেরপা সম্প্রদায়ের গর্ব, ৫৫ বছর বয়সি কামি রিতা শেরপা মঙ্গলবার ভোর ৪টার দিকে ৮,৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছন। সেভেন সামিট ট্রেকস সংস্থার চেয়ারম্যান মিংমা শেরপা এই খবর নিশ্চিত করেন। আবহাওয়া বেশ ভাল ছিল বলেই জানা গেছে।

মিংমা শেরপা এক বিবৃতিতে জানান, 'এই নতুন কীর্তি আবারও প্রমাণ করল যে, কামি রিটা গোটা বিশ্বের আরোহীদের মধ্যে সবচেয়ে বেশি বার এভারেস্টে পা রেখেছেন। তাঁর এই রেকর্ডের ধারেকাছেও এখনও কেউ পৌঁছতে পারেননি।'

তিনি আরও জানান, এভারেস্ট সামিটের পরে কামি রিটা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি বেসক্যাম্পের পথে নামতেও শুরু করেছেন। মিংমার কথায়, 'প্রতিবারের মতোই কামি রিটা পাহাড়ে তাঁর অনন্য দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। আমরা তাঁর এই ঐতিহাসিক জয়ে গর্বিত।'

এই আরোহণ মরশুমে কামি রিটা কিছুদিন আগেই একবার এভারেস্ট সামিটের চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। সাধারণত এপ্রিল ও মে মাসেই এভারেস্ট অভিযান পরিচালিত হয়, কারণ এই সময় আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল থাকে। চলতি বছরেও শত শত পর্বতারোহী এভারেস্ট সামিটের চেষ্টা করছেন। এই অভিযান-ঋতু শেষ হবে এই সপ্তাহেই।

নেপালের সোলুখুম্বু অঞ্চলে জন্ম নেওয়া কামি রিটা শেরপা প্রথম এভারেস্ট অভিযানে যান ১৯৯২ সালে, একজন সহকারী কর্মী হিসেবে। তার দু’বছর পর, ১৯৯৪ সালে তিনি প্রথম এভারেস্ট সামিট করেন। তারপর থেকে প্রায় প্রতি বছরই তিনি সর্বোচ্চ এই শৃঙ্গে আরোহণ করে চলেছেন।

তাঁর পরিবারও পর্বতারোহণের সঙ্গেই যুক্ত। কামি রিটার বাবা ছিলেন প্রথমদিকের শেরপা গাইডদের একজন। সেই সূত্রে ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি টান তৈরি হয় কামি রিটার। গত দু'দশকের বেশি সময় ধরে তিনি এই পেশায় নিজেকে উৎসর্গ করেছেন।

এভারেস্ট ছাড়াও কামি রিতা শেরপা আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য শৃঙ্গ জয় করেছেন। যেমন কেটু, লোৎসে, মানসলু, চো য়ু ইত্যাদি। ১৯৯৪ থেকে ২০২৫ পর্যন্ত এই পর্বতগুলিতে তাঁর সফল আরোহণগুলি তাঁকে পর্বতারোহণ জগতের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।

বর্তমানে কামি রিটার 'প্রতিযোগী' হলেন আর এক শেরপা গাইড, পাসাং দাওয়া। তিনি এখন পর্যন্ত ২৯ বার সফলভাবে এভারেস্ট আরোহণ করেছেন। তবে কামি রিটা তাঁর ৩১তম আরোহণে পৌঁছে অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

এই অবিশ্বাস্য কৃতিত্বের মাধ্যমে কামি রিটা শুধু একটি পরিসংখ্যান তৈরি করেননি, বরং গড়ে তুলেছেন এক অতুলনীয় উত্তরাধিকার। বিদেশি পর্বতারোহীদের সুরক্ষা ও সাফল্যের ক্ষেত্রে তাঁর দক্ষতা এবং গাইডেন্স প্রতিবারই অনন্য হয়ে ওঠে।


```