Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগর ডিঙিয়ে, সড়ক পেরিয়ে দৌড় থামল এভারেস্ট শীর্ষে, মিচের এ এক অবিশ্বাস্য কাহিনি

বেস ক্যাম্প এসে প্রথম ইউন্ডো পেয়েই সামিট (Summit) করে ফেলেন মাউন্ট এভারেস্ট। গত বছরের ১ সেপ্টেম্বরে শুরু করেছিলেন অভিযান। যা ২২০ দিনে অবশেষে সম্পন্ন হল। তিনি এখন সবচেয়ে লম্বা ট্রায়াথলন (Triathlon) করে আসা এভারেস্ট সামিটার। যা নতুন ওয়ার্ল্ড রেকর্ড।

সাগর ডিঙিয়ে, সড়ক পেরিয়ে দৌড় থামল এভারেস্ট শীর্ষে, মিচের এ এক অবিশ্বাস্য কাহিনি

মিচ হাচক্র্যাফট

শেষ আপডেট: 19 May 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: মিচ হাচক্র্যাফটের (Miitch Hutchcraft) নাম শুনেছেনসোশ্যাল মিডিয়ায় এই প্রাক্তন মেরিন অফিসারকে নিয়ে তোলপাড় হচ্ছে। যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, তা রিল লাইফে সম্ভব হলেও বাস্তব জীবনে অসম্ভব বলেই মনে করছেন নেটিজেনরা। এর আগে এরকম দুঃসাহস কেউই দেখাননি, বলা ভাল দেখানোর সাহসই পাননি। 

এও সম্ভব? আসলে ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, এটাই প্রমাণ করে দিলেন মিচ হাচক্র্যাফট। তিনি যা করেছেন, তা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠে যাবে। কেমব্রিজশায়ারের রামসের ৩১ বছরের হাচক্র্যাফট নিজেই নিজের কৃতিত্বে অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেছেন, "এই অর্জন আমি নিজেও কখনও স্বপ্নেও ভাবিনি, এটা তার চেয়েও জাদুকরী। এই জন্যই আমি সব সময় ইচ্ছা শক্তিতে (Will Power) বিশ্বাস করি। চাইলে সবই সম্ভব, শুধু নিজেকে তার জন্য তৈরি করতে হবে।" 

আসলে পাগল ছাড়া দুনিয়া চলে না। হাচক্র্যাফটের কৃতিত্ব সম্পর্কে জানলে আপনারও মনে হবে, সত্যিই বোধয় মৃত্যু কঠিন, বেঁচে থাকা অনেক সহজ।

১২ এপ্রিল মাউন্ট এভারেস্ট (Everest) সামিট করেন হাচক্র্যাফট। এই মানুষটি তার আগে সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ কিলোমিটার ইংলিশ চ্যানেল (English Channel)! সাঁতার (Swimmimg) শেষ হওয়ার পরেই সাইকেল (Cycle) চালিয়ে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউরোপ থেকে দিঘা (Europe to Digha) পৌঁছন। 

কী অবিশ্বাস্য মনে হচ্ছে। আরে দাঁড়ান, এখনও তো অনেক পথ চলা বাকি

পাগলামিটা হাটক্র্যাফট এখানেই থামাতে পারতেন। কিন্তু তিনি তো থামার পাত্র নন। দিঘা থেকে লাগালেন টানা দৌড় (Run)। ৯০০ কিলোমিটার দৌড়ে চলে এলেন নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডু (Kathmandu)। এবার তো থামবি! কিন্তু না, কাঠমান্ডু থেকে ৩৬০ কিলোমিটার হেঁটে (Walk) এভারেস্ট বেস ক্যাম্প (Everest Base Camp)

বেস ক্যাম্প এসে প্রথম ইউন্ডো পেয়েই সামিট (Summit) করে ফেলেন মাউন্ট এভারেস্ট। গত বছরের ১ সেপ্টেম্বরে শুরু করেছিলেন অভিযান। যা ২২০ দিনে অবশেষে সম্পন্ন হল। তিনি এখন সবচেয়ে লম্বা ট্রায়াথলন (Triathlon) করে আসা এভারেস্ট সামিটার। যা নতুন ওয়ার্ল্ড রেকর্ড

এভারেস্ট শীর্ষে ওঠার পর হাচক্র্যাফট তাঁর দলের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বলেন, "যদিও আমি ১১ বছর আগে আমার বাবাকে হারিয়েছি, তবে তিনি প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন। এটা কঠিন ছিল। সত্যিই কঠিন। আমার করা সবচেয়ে কঠিন কাজ। কিন্তু এই মহাকাব্যিক অভিযান শেষ করতে পেরে আমি খুশি এবং গর্বিত হওয়া ছাড়া আর কিছু হতে পারি না।" সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আট বছর বয়স থেকেই তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন।

হাচক্র্যাফট আরও বলেন, "আমি কেবল চাই এটি অন্যদের বিশ্বাস করতে অনুপ্রাণিত করুক, তাঁরা যা স্বপ্ন দেখছেন, তা যত ছোটই হোক না কেন তাঁদের ইচ্ছা শক্তির ওপর ভরসা রাথতে হবে।"

এর আগে হাচক্র্যাফট আটলান্টিক জুড়ে ৪,৮০০ কিলোমিটার নৌকো এবং উত্তর আমেরিকা জুড়ে ৫,০০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন।


```