Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

প্রধান উপদেষ্টার দফতর থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

জো বাইডেন এবং মহম্মদ ইউনুস।

শেষ আপডেট: 25 September 2024 00:32

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষ্যে নিউইয়র্কে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। 

প্রধান উপদেষ্টার দফতর থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অধিবেশনে দুই রাষ্ট্রনেতার মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানেই ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার তিনদিন পর ৮ অগস্ট ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

সে সময় ছাত্র-জনতা অভ্যুত্থানের আঁকা দেওয়ালচিত্রগুলোর ছবিসংবলিত একটি বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ এদিন বাইডেনকে উপহার দেন ইউনুস। তুলে ধরেন, হাসিনার সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কীভাবে সেদেশের ছাত্র সমাজ গর্জে উঠেছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, ইউনুসের কথার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেছেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে অবশ্যই তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও কিছু করবে। 

প্রসঙ্গত, বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর, একটি উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় ইউনুসের সঙ্গে দেখা করেছিল। তখনই মার্কিন প্রতিনিধি দলের তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল। এবার একান্ত বৈঠকে একই আশ্বাস দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

এদিন জাতিসংঘের অধিবেশনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক-সহ আরও অনেক নেতার সঙ্গে দেখা করেন ইউনুস।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ তো বটেই বিশ্বের নানা প্রান্তে সরব হয়েছেন মানুষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার দাবিতে বিশ্বব্যাপী প্রচার শুরু হয়েছে।

মঙ্গলবার তার আঁচ পড়েছে নিউ ইয়র্কেও। সেখানে যে হোটেলে ইউনুস রয়েছেন তার বাইরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাংলাদেশিরা। এমন পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্টের পাশে থাকার আশ্বাস ইউনুসের সরকারের প্রতি যথেষ্ট স্বস্তির বলেই মনে করা হচ্ছে।


```