Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শুভেচ্ছাবার্তা জানিয়েই থামলেন না, ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজেও ডেকে নিলেন বাইডেন

একজন হেরেছেন, অন্যজন জিতেছেন। তবে এই লড়াইকে রাজনীতির ময়দান পর্যন্তই সীমিত রাখতে চান জো বাইডেন।

শুভেচ্ছাবার্তা জানিয়েই থামলেন না, ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজেও ডেকে নিলেন বাইডেন

ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন

শেষ আপডেট: 7 November 2024 07:20

দ্য ওয়াল ব্যুরো: বড় ব্যবধানে জিতে আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস সেইভাবে তাঁকে টক্কর দিতে পারেননি। তবে এই হারের পর কোনও রাজনৈতিক বাকবিতণ্ডায় জড়াতে চায় না তাঁর দল। বরং সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই যাতে দেশের রাজনৈতিক বদল ঘটে, সেই চেষ্টা করছে তাঁরা। তাই ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে ডেকে নিয়েছেন বর্তমান ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন। 

দুই দলের প্রার্থীদের মধ্যে লড়াই হয়েছে। একজন হেরেছেন, অন্যজন জিতেছেন। তবে এই লড়াইকে রাজনীতির ময়দান পর্যন্তই সীমিত রাখতে চান জো বাইডেন। সেই কারণে তিনি ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা যেমন দিয়েছেন, তেমনই হোয়াইট হাউজে আমন্ত্রণও জানিয়েছেন। আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ''এক সুস্থ-স্বাভাবিক বদল আনতে এবং দেশের উন্নতিসাধনে একসঙ্গে কাজ করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই জো বাইডেন হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।'' এছাড়া তিনি আলাদা করে কমলা হ্যারিসের সঙ্গেও যে কথা বলেছেন, তাও উল্লেখ করা হয়েছে। 

এই মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৯৫টি আসনে এগিয়ে রয়েছে। কমলা হ্যারিস ২২৬টি আসনে। ম্যাজিক ফিগার ২৭০। এতএব বলাই যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই নেই। এই জয়ের ফলে তিনি একটি বড় রেকর্ডও করার পথে। ২০ বছরে প্রথমবার রিপাবলিকান কোনও প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ট্রাম্পের পকেটে রয়েছে ৫১ শতাংশের বেশি ভোট এবং কমলার ঝুলিতে ৪৭ শতাংশের বেশি সমর্থন।

বিশেষজ্ঞদের অনুমান, এই নির্বাচনে প্রায় ৭ কোটির কাছাকাছি ভোট পেতে পারেন রিপাবলিকান প্রার্থী। জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন। 


```