Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জেবু’ কে? তারেকের ঘরের সাইবেরীয় সদস্য, বাংলাদেশে চালু পোষ্য বিড়ালের অফিসিয়াল পেজ

তারেক রহমান, তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা ও ব্যারিস্টার কন্যা জাইমার সঙ্গে মেয়ের আদরের পোষা বিড়ালকে নিয়ে বাংলাদেশ মিডিয়ায় আপাতত মত-মতান্তরের অন্ত নেই।

‘জেবু’ কে? তারেকের ঘরের সাইবেরীয় সদস্য, বাংলাদেশে চালু পোষ্য বিড়ালের অফিসিয়াল পেজ

সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। বয়স এখন সাত বছর।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 25 December 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: জেবু— বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গেই বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরল পোষ্য বিড়ালটি। তারেক রহমান, তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা ও ব্যারিস্টার কন্যা জাইমার সঙ্গে মেয়ের আদরের পোষা বিড়ালকে নিয়ে বাংলাদেশ মিডিয়ায় আপাতত মত-মতান্তরের অন্ত নেই। নাদুসনুদুস, ফিনফিনে লোমশ সাইবেরিয়ান এই বিড়াল তারেকের মতোই দেশবাসীর নজর কেড়ে নিয়েছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এদিন দুপুর ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’। এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক। এরপর বিভিন্ন সময় ছবি–ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা গিয়েছে বিড়ালটিকে। পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেনবিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।

এই জনপ্রিয়তার রেশ ধরে দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘জেবু’র নিজস্ব ফেসবুক পেজ। হালকাকৌতুকপূর্ণ ও স্যাটায়ারধর্মী কনটেন্টে সাজানো পেজটি ইতোমধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণ নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন।

সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। যার বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশী কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে।

সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। শরীরজুড়ে থাকে ঘন ও নরম লোম। স্বভাব শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। পরিবারের কেউ মন খারাপ করলে এরা তা বুঝতে পারে এবং পাশে এসে বসে থাকে। এ কারণেই এই জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন।

 সাইবেরিয়ান প্রজাতির বিড়ালের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে তুলনামূলক বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত জল খুবই জরুরি। শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এই জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে ইউরোপ ও আমেরিকায় এই জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে।


```