Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ‘পশুর মতো’ হিন্দুনিধনকে ‘বর্বর’ বলে উগ্রবাদের তীব্র নিন্দা জাহ্নবী কাপুরের

বলি-অভিনেত্রী জাহ্নবী ময়মনসিংহে ২৭ বছরের হিন্দু যুবককে বেঁধে মেরে, জ্বালিয়ে দেওয়ার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে ব্যাখ্যা করেছেন।

বাংলাদেশে ‘পশুর মতো’ হিন্দুনিধনকে ‘বর্বর’ বলে উগ্রবাদের তীব্র নিন্দা জাহ্নবী কাপুরের

বৃহস্পতিবার এই ঘটনাকে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী। স্টোরিজে তাঁর লেখার শীর্ষক ছিল— দীপুচন্দ্র দাস।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 25 December 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন জাহ্নবী কাপুর। বলি-অভিনেত্রী জাহ্নবী ময়মনসিংহে ২৭ বছরের হিন্দু যুবককে বেঁধে মেরে, জ্বালিয়ে দেওয়ার ঘটনাকে বর্বরোচিত বলে ব্যাখ্যা করেছেন। এইভাবে খুনকে তিনি পাশবিক হত্যাকাণ্ড বলেছেন। তাঁর কথায়, যে কোনও, যে উদ্দেশ্যেই হোক না কেন, উগ্রবাদ নিপাত যাক।

বৃহস্পতিবার এই ঘটনাকে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী। স্টোরিজে তাঁর লেখার শীর্ষক ছিল— দীপুচন্দ্র দাস। জাহ্নবীর লেখায় রয়েছে, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা বর্বর। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক ধরনের পশুহত্যার শামিল। যদি আপনারা কেউ তাঁকে কীভাবে অমানবিক গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে তা না জানেন, তাহলে পড়ে দেখুন, দেখুন ভিডিও, প্রশ্ন তুলুন এখনই। আর তারপরেও যদি আপনার মনে ক্রোধ তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এই ভন্ডামির জন্য একদিন আমাদেরই অজ্ঞাতে আমাদের ধ্বংস হতে হবে।

জাহ্নবী আরও লিখেছেন, আমাদের নিজেদের ভাই ও বোনদের যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা দুনিয়া জুড়ে নানান ঘটনার জন্য চোখের জল ভাসাচ্ছি। উগ্রপন্থা তা সে যে কোনও ভাবেই হোক না কেন, তার অবসান প্রয়োজন। মানবিকতা ভুলে যাওয়ার আগে আমাদের সকলের উচিত এর নিন্দা করা।

শ্রীদেবী-কন্যার এহেন মারাত্মক সংবেদনশীল পোস্টে সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জাহ্নবী কাপুরের সাহসিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা চলছে বিশ্বজুড়ে। সেখানে তিনি যে, নির্ভয়ে তাঁর আওয়াজ উঁচুতে তুলেছেন, তাতে অনেকেই খুশি। একজন লিখেছেন, বলিউড এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে। কারণ তাদের লক্ষ্য মুসলিমকেন্দ্রিক ব্যবসার বাজার। প্যালেস্তাইন নিয়ে যখন বলিউড সরব হতে পারে, তখন ইসলামি উগ্রপন্থা নিয়ে নিন্দা করে তিনি নিজের ক্ষমতা প্রকাশ করেছেন। আরেকজন লিখেছেন, অন্য নেপো-মেয়েদের মতো নয়, খোলাখুলি মনের কথা বলার মতো সাহস দেখিয়েছেন। 


```