Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেশে পয়লা ভাষণে তারেক বললেন, আই হ্যাভ এ প্ল্যান, 'আধিপত্যবাদী' বলে কি ভারতকে নিশানা করলেন?

১৭ বছর লন্ডনে নির্বাচিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া 

দেশে পয়লা ভাষণে তারেক বললেন, আই হ্যাভ এ প্ল্যান, 'আধিপত্যবাদী' বলে কি ভারতকে নিশানা করলেন?

তারেক জিয়া

শেষ আপডেট: 25 December 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ঢাকার জনসভা থেকে নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক দিলেন তারেক জিয়া (Tarek Zia)। ‌সকালে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে (Dhaka International Airport) তাঁর বিমান অবতরণের পর দীর্ঘ পথ পেরিয়ে তিনি সম্বর্ধনা মঞ্চে আসেন।‌ ১৭ বছর লন্ডনে নির্বাচিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া (Tarek Zia)।‌

প্রাক আলোচনা মতই তারেকের ভাষণে একাধিক বার এসেছে মুক্তিযুদ্ধের কথা। এসেছে ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ। ‌ শেখ হাসিনার নাম না করলেও ১৫ বছরের স্বৈরশাসনের কথা উল্লেখ করে তারেক বুঝিয়েছেন তিনি নতুন বাংলাদেশ উপহার দিতে চান। ‌ তার অঙ্গীকার সেই বাংলাদেশে মুসলিমদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পাহাড়িয়া অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান সুযোগ থাকবে। ‌তবে বিএনপি'র নেতার আসনের দুটি অংশ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিনি মার্কিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি 'আই‌ হ্যাভ এ‌ ড্রিম' উদ্ধৃত করে বলেন, 'আই হ্যাভ এ প্ল্যান।'

ভাষণের আর এক পর্বে তিনি আধিপত্যবাদীদের বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। ‌বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লিগ (Awami Leauge) এবং শেখ হাসিনাকে (Sheikh Hasina) যেমন ফ্যাসিস্ট বলা হয়ে থাকে, তেমনি আধিপত্যবাদী‌ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে ভারতকে। ‌

তারেকের পরিকল্পনায় কী আছে? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‌অনেকের মতে তিনি একটি বাক্য দিয়ে অনেক বার্তা দিতে চেয়েছেন। ‌একদিকে যেমন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন তেমনি তার পরিকল্পনার মধ্যে আওয়ামী লীগকে নির্দেশ করা অন্যতম কর্মসূচি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। ‌তবে সবটাই নির্ভর করছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তার উপর। ‌১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে নির্বাচন টাই হবে কিনা তা নিয়ে এখনও সংশয় আছে।

 

আধিপত্যবাদীদের বিরুদ্ধে মুখ খুলে তিনি ভারত বিরোধিতাকে আসনে উল্লেখ করে রাখলেন বলে অনেকে মনে করছেন। ‌তিনি দেশে আসার আগে থেকেই রটে গিয়েছে নয়া দিল্লির বিশেষ আশ্বাস পেয়েই তিনি দেশে আসার ঝুঁকি নিয়েছেন। অনেকেই মনে করছেন তিনি ভারতের ব্যাপারে নরম দৃষ্টিভঙ্গি নিতে চলেছেন কৌশলগত কারণে। কিন্তু তাকে যাতে 'ভারতপন্থী' বলে তকমা দেওয়া না হয় সেই কারণেই আধিপত্যবাদীদের বিরুদ্ধেও পহেলা ভাষণে সড়ক হয়েছেন বিএনপি নেতা।


```