Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তারেককে দেখতে রাস্তায় জনতার ঢল, ফোনে কথা ইউনুসের সঙ্গে, স্বাগত জানালেন জামাতের আমির

ঢাকা বিমানবন্দরে নামার কিছু সময় পরই তারেক জিয়াকে ফোন করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।‌ তারেক তাঁকে যাবতীয় বন্দোবস্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারেককে দেখতে রাস্তায় জনতার ঢল, ফোনে কথা ইউনুসের সঙ্গে, স্বাগত জানালেন জামাতের আমির

তারেক জিয়া

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 December 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে স্বাগত জানাতে ঢাকার রাস্তায় মানুষের ঢল নেমেছে। বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফিট বলে পরিচিত এলাকায় সম্বর্ধনা অনুষ্ঠানে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ‌ তার দীর্ঘ গাড়ি বহর বা কনভয় ঘিরে রয়েছে বাংলাদেশের একাধিক নিরাপত্তা বাহিনী। ‌একটি বুলেটপ্রুফ বাসের চালকের পাশের আসনে বসে হাত নাড়তে নাড়তে তারেক জিয়া এগিয়ে চলেছেন সভা মঞ্চের দিকে।

ঢাকা বিমানবন্দরে নামার কিছু সময় পরই তারেক জিয়াকে ফোন করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।‌ তারেক তাঁকে যাবতীয় বন্দোবস্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি নিজে ফেসবুক পেজে দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

তারেকের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডঃ শফিকুর রহমান। তিনি লিখেছেন তারেক জিয়া স্বাগত। ‌বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একদা বন্ধু বিএনপি ও জামাত এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত এবং বিএনপির মধ্যে লড়াইকে কেন্দ্র করে এখন বাংলাদেশের রাজনীতিতে যাবতীয় কৌতূহল তৈরি হয়েছে। আবার এরই মধ্যে জল্পনা আছে তারেক লন্ডন থেকে দেশের বিমান ধরার দিন কয়েক আগে জামাতের আমির তাঁর সঙ্গে সেখানে গিয়ে দেখা করেছেন। ‌ যদিও বিএনপি এবং জামাত কোন পক্ষই এই খবরের সত্যতা স্বীকার করেনি। ‌ তবে একথাও ঠিক চলতি বছরের গোড়ায় সম্পূর্ণ বিনা ঘোষণায় জামাত নেতা শফিকুর রহমান লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। ‌ আলিদা তখন চিকিৎসার জন্য লন্ডনে তারেক জিয়ার বাড়িতেই ছিলেন। ‌ এই বৈঠকে তারেকও উপস্থিত ছিলেন বলে খবর।‌

তারেক জিয়াকে স্বাগত জানাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বুধবার রাত থেকে ঢাকায় অবস্থান করছিলেন। ‌ ভোর হতে পিল পিল করে মানুষ ঢাকায় প্রবেশ করেন। ‌ এই মুহূর্তে তারেকের কনভয় চলেছে সভা মঞ্চের দিকে। তবে বিএনপি নেতাদের ঘোষণামত তারেকের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে জনকম্পন হয়েছে কিনা তা নিয়ে অনেকেই সন্ধিহান। ‌ বড়দিন উপলক্ষে বাংলাদেশে বৃহস্পতিবার সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজ আদালত সব বন্ধ। ফলে পদঘাটে যানবাহনের চলাচল কম আছে। তারপরও রাস্তার দু'পাশে মানুষের সমাগম কম নয়। তবে সেটা কতটা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। 


```