Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ১ মিনিটের বেশি সময় ধরে ভয়াবহতা, জারি সুনামি সতর্কতা

কম্পনের তীব্রতায় জায়গায় জায়গায় ঝাড়বাতি, গাড়ি, বাড়ির কাঠামো দুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে ধরা পড়েছে সেই ছবি। 

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ১ মিনিটের বেশি সময় ধরে ভয়াবহতা, জারি সুনামি সতর্কতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: জাপানে ফের তীব্র ভূকম্পনের আতঙ্ক (Japan earthquake)। উপকূল থেকে কিছুটা দূরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর ও পূর্বাঞ্চল। রিখটার স্কেল বলছে কম্পনের মাত্রা ছিল ৭.৬ (Japan earthquake 7.6 magnitude)। সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (JMA)। জারি হয়েছে সুনামি সতর্কতা (tsunami warning)।

ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই হোক্কাইডো, আওমরি ও ইওয়াতে প্রদেশে জারি করা হয় সুনামি সতর্কতা। তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সাবধান করেছে JMA। সতর্কতার পরই উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় দ্রুত সরে যাওয়ার তৎপরতা।

কম্পনের তীব্রতায় জায়গায় জায়গায় ঝাড়বাতি, গাড়ি, বাড়ির কাঠামো দুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে ধরা পড়েছে সেই ভয়াবহতা। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল এক মিনিটেরও বেশি।

এর আগেও এ বছরের অক্টোবরে ৬.০ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে ছিল হনশুর পূর্ব উপকূল। বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও ভূকম্পনের ঘনঘন ফিরে আসা জাপানবাসীর উদ্বেগ বাড়িয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিশ্বের প্রথম সারিতে জাপান। প্যাসিফিক রিং অফ ফায়ারের ঠিক উপর দিয়ে যাওয়ায় একাধিক টেকটনিক প্লেট - প্যাসিফিক, ফিলিপাইন সি, ইউরেশিয়ান ও নর্থ আমেরিকান প্লেট - এখানেই মিলিত হয়। প্লেটের সঞ্চিত চাপ, সাবডাকশন জোন ও জাপান ট্রেঞ্চের নড়াচড়া ঘন ঘন ভূমিকম্প ডেকে আনে। সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতিও বাড়িয়ে তোলে ঝুঁকি।

সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। সুনামি সতর্কতা অব্যাহত রয়েছে বলেও জানান প্রশাসনিক আধিকারিকরা।


```