Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঢাকার ভূমিকম্প থেকে শিক্ষা, কলকাতার পুরনো মার্কেটগুলোতে বসছে সিসমিক বার

ঢাকার সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলকাতার পুরনো বাজারগুলিতে শুরু হচ্ছে সিসমিক বার বসানোর কাজ। 

ঢাকার ভূমিকম্প থেকে শিক্ষা, কলকাতার পুরনো মার্কেটগুলোতে বসছে সিসমিক বার

ছবি- দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 December 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ভূমিকম্পে কলকাতায় কোনও ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু শতাব্দীপ্রাচীন হগ মার্কেট (Hogg Market) বা নিউ মার্কেটকে (New Market) নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা (KMC)। তাই ভূমিকম্প প্রতিরোধে ‘সিসমিক বার’ (seismic bar) বসানোর প্রস্তুতি শুরু হয়ে গেল জোরকদমে। চলতি সপ্তাহেই পুরসভা ইঞ্জিনিয়াররা পুরো নিউ মার্কেট এলাকা জরিপ করবেন। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কাজ শুরুর জন্য ডিপিআর (DPR–Detail Project Report)।

সিঙ্গাপুর, জাপান বা মুম্বইয়ের মতো বিভিন্ন জায়গায় পুরনো সরকারি-বেসরকারি বহুতলে এই ‘সিসমিক বার’ বসানোর নিয়ম আছে। ভূমিকম্পের ধাক্কা বা অভিঘাত (shock waves) মুহূর্তে শোষণ করে বিল্ডিংয়ের কাঠামোকে স্থিতিশীল রাখা এই প্রযুক্তির উদ্দেশ্য। নিউ মার্কেটের মতো দেড়শো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মার্কেটের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে পুরসভা।

বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে বিস্তারিত আলোচনায় বসা হবে। নিউ মার্কেট এক সময়ে দেশের অন্যতম প্রথম সারির মার্কেট হিসেবে পরিচিত ছিল। আজও দেশ-বিদেশের পর্যটকরা কলকাতার এই বাজারে ভিড় জমান। তাই এই বাজারকে রক্ষা করতে হেরিটেজ কমিটিও (heritage committee) সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরেই। তাই পুর ও নগরোন্নয়ন দফতর নিউ মার্কেটে সিসমিক বার বসানোর জন্য বিশেষ বরাদ্দও করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভূপদার্থ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকদের পরামর্শে এ বার নিউ মার্কেট চত্বরেই ভূমিকম্প প্রতিরোধী তার (earthquake-resistant cables) বসানোর কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, নিউ মার্কেটের সামনের রাস্তার দুই পাশ দিয়ে মাটি খুঁড়ে এই বিশেষ তার বসানো হবে। এরপর বাজারের প্রতিটি দোকানের কলামকে (column) ওই তারের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। ফলে গোটা কাঠামো আরও স্থিতিশীল হয়ে উঠবে এবং ভূমিকম্পের ধাক্কা অনেকটাই সামলাতে পারবে।

তবে এই কাজ শুরুর সময় কিছু দোকান সাময়িক বন্ধ রাখতে হতে পারে। সেই কারণে নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের (traders’ association) সঙ্গে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে কাজ চালানো হবে বলে জানিয়েছেন পুর কর্তারা।

ঐতিহাসিক এই বাজারের বয়স প্রায় ১৫০ বছর। ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা এস এস হগ (SS Hogg) এই মার্কেট শুরু করেন। পরে কলকাতা পুরসভা প্রথম যে বাজার অধিগ্রহণ করে, সেটাও এই হগ মার্কেটই। বর্তমানে প্রায় তিন হাজার ব্যবসায়ী এখানে ব্যবসা চালান। ফলে এই কাঠামোকে ভবিষ্যতের যে কোনও ভূমিকম্প-ঝুঁকি (earthquake risk) থেকে রক্ষা করাই এখন পুরসভার প্রধান লক্ষ্য।

বাংলাদেশের ভূমিকম্পের পর থেকেই প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে নিউ মার্কেটে সিসমিক বার বসানোর এই উদ্যোগ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ হেরিটেজ মার্কেটকে সুরক্ষিত রাখার দিকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।


```