Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইজরায়েলের মিসাইল হামলায় তেহরানে মৃত ৮০, জবাব দিল ইরানও

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পূর্বসূচিত হুঁশিয়ারির পর শনিবার রাত থেকেই ইরানের উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল।

 

 

 

ইজরায়েলের মিসাইল হামলায় তেহরানে মৃত ৮০, জবাব দিল ইরানও

ইরান-ইজরায়েল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পূর্বসূচিত হুঁশিয়ারির পর শনিবার রাত থেকেই ইরানের উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। ইরানের দাবি, এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন, যাদের মধ্যে রয়েছেন ২৯ জন শিশু। রাজধানী তেহরানের এক বহুতলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরই প্রাণহানির সংখ্যা বেড়ে যায়।

অন্য দিকে, ইজরায়েলের এই ‘অপারেশন রাইজিং লায়ন’-এর জবাবে পাল্টা আক্রমণে নামে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইরানি বাহিনীর এই অভিযানে ইজ়রায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলির তামরা এলাকায় অন্তত ৬ জন নিহত হন।

শুক্রবার রাত থেকেই শুরু হয় সংঘর্ষ। ইজ়রায়েলি হামলায় ইরানে এখনও পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলার মতো বক্তব্য উঠে আসে ইরানের তরফে— তারা হুঁশিয়ারি দেয়, ইজরায়েলকে সহায়তা করলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সকেও এর পরিণতি ভোগ করতে হবে। এমনকি এই দেশগুলির সামরিক ঘাঁটিগুলিতে হামলার হুমকিও দেয় তারা।

এর পাল্টা জবাব দিতে দেরি করেনি ইজরায়েলও। শনিবার রাত থেকে একাধিক স্থানে, বিশেষত ইরানের প্রতিরক্ষা দপ্তর ও তেলশোধনাগারে লাগাতার বোমাবর্ষণ করে তারা। ইরানের তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে আরও এক বহুতলে হামলা চালানো হয়, যাতে বহু সাধারণ নাগরিক প্রাণ হারান।

গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের বিভিন্ন শহরের উপর ইরান কমপক্ষে ২০০টি ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, ইজরায়েল তাদের দেশে অশান্তি ও হিংসার বাতাবরণ তৈরি করছে, এবং তারা যদি এই হামলা অব্যাহত রাখে, তবে ইরানও সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না।

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, এই পরিস্থিতিতে ইরানকে যতখানি চাপে রাখা যায়, তা করা হবে। তাঁর মন্তব্য, "এই যুদ্ধের ফল কী হতে পারে, তা ইরান কল্পনাও করতে পারবে না।" ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের আগ্রাসনের জবাব দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনও রাস্তা খোলা ছিল না।
 


```