Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভ, খামেনেইয়ের ভাষণে ইরানে স্লোগান উঠল, আমেরিকাকে খতম করো

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বিক্ষোভকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ আখ্যা দিয়ে সতর্ক করে বলেন, বিদেশি শক্তির হয়ে কাজ করা কাউকে বরদাস্ত করা হবে না।

ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভ, খামেনেইয়ের ভাষণে ইরানে স্লোগান উঠল, আমেরিকাকে খতম করো

ট্রাম্পের হাতে অন্তত হাজারখানেক ইরানির রক্ত লেগে রয়েছে বলে অভিযোগ তোলেন খামেনেই। এআই দিয়ে তৈরি ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 January 2026 16:49

দ্য ওয়াল ব্যুরো: ইরানজুড়ে চলতি ব্যাপক বিক্ষোভের মধ্যে দেশবাসীকে ‘ঐক্যবদ্ধ থাকার’ আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বিক্ষোভকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ আখ্যা দিয়ে সতর্ক করে বলেন, বিদেশি শক্তির হয়ে কাজ করা কাউকে বরদাস্ত করা হবে না। খামেনেই বলেন, কিছু মানুষ দেশের মসৃণ পথ নষ্ট করছেন, অন্য দেশের রাষ্ট্রপতিকে খুশি করার জন্য। স্পষ্টতই তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা বিদেশি শক্তির ‘ভাড়াটে গুন্ডা’ হিসেবে কাজ করছে এবং সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। ট্রাম্পের হাতে অন্তত হাজারখানেক ইরানির রক্ত লেগে রয়েছে বলে অভিযোগ তোলেন খামেনেই। 

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় ৪২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তেহরান। সরকার এই আন্দোলনকে মূলত যুক্তরাষ্ট্র-সহ বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে দাবি করছে এবং কড়া দমননীতির হুঁশিয়ারিও দিয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযমের আহ্বান জানিয়েছেন এবং ‘যথার্থ অভিযোগ’ শোনার প্রয়োজনীয়তার কথা বলেছেন, তবু সরকারের অন্য অংশ থেকে জানানো হয়েছে, বিদেশি শত্রুদের মদত পাওয়া আন্দোলনের ক্ষেত্রে কোনও রকম নরম মনোভাব দেখানো হবে না।

বিক্ষোভ দমনে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবারও সেই ব্ল্যাকআউট বজায় ছিল। ফোন পরিষেবাও ব্যাহত হয়, বাতিল করা হয় দেশের ভেতরে ও বাইরে বহু বিমান চলাচল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরান ও অন্যান্য শহরে আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার মুখের কুলুপ খুলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ‘সন্ত্রাসী এজেন্ট’রা আগুন লাগানো ও হিংসা উসকে দিচ্ছে। তারা ‘হতাহতের’ কথাও উল্লেখ করেছে, যদিও বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে, ট্রাম্প বৃহস্পতিবার ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে তার ‘চরম মূল্য’ দিতে হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এটা করলে তাদের নরকযন্ত্রণা ভোগ করতে হবে।

এদিকে, হায়দরাবাদে ইরানের কনস্যুলেট জেনারেল জানিয়েছে, দেশের পরিস্থিতি স্থিতিশীল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় নাগরিকদের ভয়ের কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, ইরানে বসবাসরত বা সফররত সব বিদেশি, বিশেষ করে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


```