Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'যুদ্ধ শেষ হবে আমেরিকার শর্তে!' আজ রাতেই ইরানে সবচেয়ে বড় হামলার হুমকি! দমাতে না পারলে বিপুল ক্ষতির আশঙ্কা

প্রায় তিন সপ্তাহ হতে চলা আরব দুনিয়ার এই সংঘাতে (Middle East Tension) এখনও পর্যন্ত ইরানে ৭ হাজারটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবারের অভিযান নাকি আগের বারের মতোই আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হবে, এমনটাই জানিয়েছেন পিট হেগসেথ (Pete Hegseth)। 

'যুদ্ধ শেষ হবে আমেরিকার শর্তে!' আজ রাতেই ইরানে সবচেয়ে বড় হামলার হুমকি! দমাতে না পারলে বিপুল ক্ষতির আশঙ্কা

ইরানকে মার্কিন হুঁশিয়ারি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 March 2026 19:17

দ্য ওয়াল ব্যুরো: ইরান-আমেরিকা সংঘাত (Iran US Confllicts) সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এখনই যুদ্ধ থামার কোনও সম্ভাবনা নেই, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (US Defence Secretary Pete Hegseth) হুঁশিয়ারিতেই তা স্পষ্ট হল। তিনি জানালেন, আজ, বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক হামলা (largest strike package) হতে চলেছে। এমনকি প্রতিরক্ষা সচিব এও স্পষ্ট করলেন যে এই যুদ্ধ শেষ হবে আমেরিকার শর্তে, এবং ওয়াশিংটন মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিছিয়ে আসবে না।

প্রায় তিন সপ্তাহ হতে চলা আরব দুনিয়ার এই সংঘাতে (Middle East Tension) এখনও পর্যন্ত ইরানে ৭ হাজারটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবারের অভিযান নাকি আগের বারের মতোই আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হবে, এমনটাই জানিয়েছেন পিট হেগসেথ (Pete Hegseth)। তিনি বলেন, “আমাদের শক্তি বাড়ছে, ইরানের শক্তি দ্রুত ভেঙে পড়ছে।” ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কার্যত মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

হেগসেথ আরও বলেন, ইরানের খার্গ দ্বীপে (Kharg Island) সামরিক অবকাঠামোর ওপর হামলা করে দেশটির সামরিক নিয়ন্ত্রণ কাঠামো প্রায় ভেঙে দেওয়া হয়েছে।

শহিদ মার্কিন সেনাদের প্রতি প্রতিশ্রুতি

বক্তব্যের শুরুতে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) সঙ্গে তিনি নিজে মার্কিন সেনাদের মৃতদেহ গ্রহণ করেছেন। নিহত সেনাদের পরিবাররাই বলেছে, “মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না আমেরিকা।” হেগসেথ বলেন, “আমরা এই যুদ্ধ শেষ করব। তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাব।”

মার্কিন প্রতিরক্ষা সচিব অভিযোগ করেন, মার্কিন মিডিয়ার একাংশ এই সংঘাতকে 'অন্তহীন যুদ্ধ' বলে তুলে ধরছে। কিন্তু তাঁর দাবি, “এটা একদমই ভুল ধারণা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।”

মার্কিন লক্ষ্যপূরণ 'অন টার্গেট'

যুদ্ধের প্রথম দিন থেকেই আমেরিকার লক্ষ্য চারটি-

  • ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস
  • প্রতিরক্ষা-শিল্প ঘাঁটি ভেঙে দেওয়া
  • নৌবাহিনীকে নিষ্ক্রিয় করা
  • নিশ্চিত করা যে ইরান কখনও পারমাণবিক শক্তি ফিরে না পায়

    পিট দাবি করেন, মার্কিন হামলার পর থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ৯০ শতাংশ কমে গেছে।

তিনি আরও জানান,

  • ইরানের ১২০টি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে
  • ১১টি সাবমেরিনই ধ্বংস করা হয়েছে
  • ইরানি সেনা নেতৃত্ব এখন টালমাটাল অবস্থায়

বিদ্রূপ করে প্রতিরক্ষা সচিব বলেন, "এখন ইরানে সামরিক কমান্ডারের পদ নাকি টেম্পরারি জব, কারণ মার্কিন হামলা যেকোনও সময় তাদের সরিয়ে দিচ্ছে।"

ইরানকে তিনি হামাসের সঙ্গে তুলনা করেন, “টানেল, রকেট, মিসাইল, ড্রোন- সবকিছুতেই তারা বিনিয়োগ করেছে, আর আমরা সেগুলো একে একে নিখুঁতভাবে নিশ্চিহ্ন করছি।”

শেষ পর্যন্ত লড়বে আমেরিকা

হেগসেথের স্পষ্ট কথা, “মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমরা শহিদ সেনাদের আত্মত্যাগ কখনও ব্যর্থ হতে দেব না।” ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে তিনি “সভ্যতার বিরুদ্ধে হুমকি” বলেও উল্লেখ করেন। শেষে তিনি বলেন, “বিশ্ব, আরব দুনিয়া, এমনকি ইউরোপের অকৃতজ্ঞ মিত্ররাও- সবাইকে ট্রাম্পের নেতৃত্বের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত।”


```