Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হিজাব না পরে ম্যারাথনে মহিলারা, আয়োজকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানে

ইরানের দক্ষিণ উপকূলবর্তী দ্বীপ কিশে আলাদা ভাবে আয়োজিত হয় পুরুষ ও মহিলাদের ম্যারাথন। যেখানে ৩ হাজার পুরুষের পাশাপাশি প্রায় ২ হাজার মহিলা অংশ নিয়েছিলেন।

হিজাব না পরে ম্যারাথনে মহিলারা, আয়োজকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানে

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 December 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) কিশ দ্বীপে আয়োজিত এক ম্যারাথন ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। হিজাব (Hijab) ছাড়া দৌড়নো কয়েক জন মহিলা প্রতিযোগীর ভিডিও ও ছবি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছে প্রশাসন (Iran Marathon)। বিবিসির খবরে জানা গিয়েছে, দেশে কঠোর পোশাকবিধি (Dress Code) ভঙ্গের অভিযোগে প্রতিযোগিতার দু’জন আয়োজকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের বিচার বিভাগ (Iran Marathon News)।

ইরানের দক্ষিণ উপকূলবর্তী দ্বীপ কিশে আলাদা ভাবে আয়োজিত হয় পুরুষ ও মহিলাদের ম্যারাথন। যেখানে ৩ হাজার পুরুষের পাশাপাশি প্রায় ২ হাজার মহিলা অংশ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, মহিলা অ্যাথলিটদের হিজাব বাধ্যতামূলক হলেও, দেখা যায় অনেকেই মাথা ঢেকে নাই দৌড়াচ্ছেন। কারও মাথায় কোনও আবরণও ছিল না— যা ইরানের আইন অনুযায়ী অপরাধ।

ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড়। বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, পোশাকবিধি লঙ্ঘনের দায়ে আয়োজকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়া প্রধান ইরানে মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক। এবং বাইরে বেরোলেও। এই বিধির বিরুদ্ধে সময়ে সময়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে সেই ক্ষোভ বিস্ফোরিত আকার নিয়েছিল। হিজাব সঠিক ভাবে না পরার অভিযোগে নীতিপুলিশ তাঁকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর হেফাজতেই। সেই ঘটনার পর ইরানে পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

গত বছর পোশাক-ফতোয়ার প্রতিবাদে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহু দারইয়াই ক্যাম্পাসের বাইরে অন্তর্বাস পরে হাঁটার জন্য গ্রেফতার হয়েছিলেন। সেই স্মৃতি এখনও ভোলার নয়। তাই ম্যারাথনকাণ্ড নিয়ে জনমতও দু' ভাগে বিভক্ত— এক দল বলছেন, হিজাববিধির বিরুদ্ধে এটি সাহসী প্রতিবাদ; অন্য দল চোখ রাঙাচ্ছেন ‘সামাজিক শালীনতা ভঙ্গের’ অভিযোগ তুলে।

সব মিলিয়ে, কিশ দ্বীপের এই দৌড় যেন আরও একবার ইরানের পোশাকবিধিকে ঘিরে পুরনো বিতর্কই নতুন করে সামনে এনে দিল।


```