Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্যপূরণ! ইজরায়েলি হামলায় নিহত একাধিক শীর্ষ ইরানি পরমাণু বিজ্ঞানী, দাবি নেতানিয়াহুর

এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাফ জানান, ইরানের পরমাণু প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিজ্ঞানীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

লক্ষ্যপূরণ! ইজরায়েলি হামলায় নিহত একাধিক শীর্ষ ইরানি পরমাণু বিজ্ঞানী, দাবি নেতানিয়াহুর

আরব দুনিয়ায় চলমান যুদ্ধের ১৪তম দিনে নতুন দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 March 2026 08:27

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় চলমান যুদ্ধের ১৪তম দিনে নতুন দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর বক্তব্য, ইজরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন (Iran nuclear scientists killed Israel strike)।

এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাফ জানান, ইরানের পরমাণু প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিজ্ঞানীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল (Netanyahu Iran nuclear programme attack)।

সোশ্যাল মিডিয়া এক্স (X)–এ পোস্ট করে তিনি বলেন, “আমরা ইরানের পরমাণু প্রকল্পের বিরুদ্ধেও একইভাবে আঘাত হেনেছি। এর মধ্যেই রয়েছে শীর্ষ ইরানি বিজ্ঞানীদের ওপর মারাত্মক আঘাত। তাঁরাই সেই পরমাণু বোমা তৈরির নেতৃত্ব দিচ্ছিলেন, যেগুলো আমাদের ধ্বংস করার জন্য বানানো হচ্ছিল। তাঁরা আর বেঁচে নেই। আর এইমাত্র আমরা আরও কয়েকজনকে লক্ষ্য করে আঘাত করেছি।” এই মন্তব্য তিনি সামাজিক মাধ্যম করেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে কটাক্ষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)–কেও কড়া ভাষায় আক্রমণ করেন নেতানিয়াহু।

তিনি বলেন, খামেনেই আসলে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps)–এর “পুতুল” মাত্র। তাঁর মতে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা প্রকাশ্যে কোথাও দেখা দিতেও পারছেন না।

নেতানিয়াহুর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনেইয়ের নামে একটি বিবৃতি সম্প্রচার করা হয়। প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে আর দেখা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাতের শুরুতেই তিনি আহত হয়েছিলেন।

ইরানের জনগণের উদ্দেশে বার্তা

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সরাসরি ইরানের জনগণের উদ্দেশেও বার্তা দেন। তিনি বলেন, ইরানের সামনে এখন “স্বাধীনতার নতুন পথ” বেছে নেওয়ার সময় এসে গেছে।

নেতানিয়াহুর দাবি, ইজরায়েল ইরানের সাধারণ মানুষের পাশে আছে। তবে শেষ পর্যন্ত দেশের ভবিষ্যৎ নির্ভর করবে ইরানের জনগণের ওপরই। তাঁর কথায়, “শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। সবটাই আপনাদের হাতে।”


```