বাড়তে থাকা তেলের দাম এবং রাজনৈতিক চাপের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেছেন, তিনি যুদ্ধ শিগগিরই শেষ করতে চান।

ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত
শেষ আপডেট: 12 March 2026 17:32
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা-ইজরায়েলের একটানা হামলার (Israel-US Strikes on Iran) মধ্যেও ইরান সরকারের (Iran Govt) অবস্থান এখনও দমানো যায়নি, এমনটাই বলছে মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট (US intelligence report)। একাধিক বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের নেতৃত্ব এখনও দৃঢ়ভাবে ক্ষমতায় রয়েছে (Iranian regime stability) এবং দেশ ভেঙে পড়ার কোনও ঝুঁকি আপাতত নেই।
রিপোর্ট অনুযায়ী, ইরানের শাসকগোষ্ঠী জনগণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সফল হয়েছে। এমনকি ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত (Khamenei Death) হওয়ার পরও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েনি। বরং অন্তর্বর্তী নেতৃত্ব এবং IRGC (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে মনে করা হচ্ছে। পরে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ খামেনেই ছেলে মোজতাবাকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে।
যুদ্ধ শেষ করা কঠিন হয়ে উঠতে পারে
বাড়তে থাকা তেলের দাম এবং রাজনৈতিক চাপের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেছেন, তিনি যুদ্ধ শিগগিরই শেষ করতে চান। কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে, যদি ইরানের কঠোরপন্থী নেতৃত্ব এইভাবেই ক্ষমতায় থাকে, তাহলে যুদ্ধের (Middle East conflict) একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া কঠিন হতে পারে। ইজরায়েলও গোপন বৈঠকে স্বীকার করেছে, এই হামলা সরকারের পতন ঘটাবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইরানে অব্যাহত হামলা
হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পরমাণু ঘাঁটি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করা হয়েছে। খামেনেইর পাশাপাশি IRGC-র বহু উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। তবুও রিপোর্ট বলছে, ইরানের নিরাপত্তা কাঠামো এখনও অক্ষত আছে এবং দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখছে।
স্থল অভিযানের সম্ভাবনা
সূত্র জানিয়েছে, ইরানি সরকার পতন করতে হলে স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যাতে সাধারণ মানুষ প্রতিবাদে নামার মতো নিরাপত্তা পায়। ট্রাম্প প্রশাসন স্থল বাহিনী পাঠানোর সম্ভাবনা পুরোপুরি বাতিল করেনি।
কুর্দি যোদ্ধাদের সক্ষমতা নিয়ে সংশয়
সম্প্রতি কিছু কুর্দি গোষ্ঠী আমেরিকাকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছে। ইরানের কুর্দিস্তান অঞ্চলে তাদের প্রভাব বাড়লেও মার্কিন গোয়েন্দারা মনে করছে, এই গোষ্ঠীগুলির পর্যাপ্ত অস্ত্রশক্তি বা সংখ্যা নেই। তারা মার্কিন প্রশাসনের কাছে অস্ত্র ও সাঁজোয়া গাড়ির আবেদনও করেছে, তবে ট্রাম্প জানিয়েছেন, কুর্দি গোষ্ঠীগুলিকে ইরানে ঢুকতে দেওয়া হবে না।
পরিস্থিতি দ্রুত বদলাতে পারে
সূত্রগুলো বলছে, গোটা পরিস্থিতি অত্যন্ত অস্থির। আজ যে বিশ্লেষণ সঠিক, আগামী সপ্তাহে তা পরিবর্তিত হতে পারে। তবে আপাতত গোয়েন্দা সংস্থাগুলো একমত, ইরানি নেতৃত্ব এখনই ভাঙনের মুখে নেই এবং দেশ তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।