উত্তেজনা ছড়ায় ইজরায়েল জুড়ে। তেল আভিভে সাইরেন বাজতে শুরু করে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে একসঙ্গে সাইরেন শোনা যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 February 2026 12:34
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় ফের যুদ্ধের (Middle East Tension) আবহ। শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা (Iran Israel Conflict) যায়। তার পরেই ইজরায়েল ঘোষণা করে, সম্ভাব্য হুমকি নস্যাৎ করতে তারা ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ বা অগ্রিম হামলা চালিয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katrz) জানান, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “ইজরায়েল রাষ্ট্রের প্রতি থাকা হুমকি সরাতে ইরানের বিরুদ্ধে অগ্রিম আঘাত হানা হয়েছে।”
এই ঘোষণার পরেই উত্তেজনা ছড়ায় ইজরায়েল জুড়ে। তেল আভিভে সাইরেন বাজতে শুরু করে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে একসঙ্গে সাইরেন শোনা যায়।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, দেশের সর্বত্র কয়েক মিনিটের মধ্যে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। মোবাইল ফোনে আগাম সতর্কবার্তাও পাঠানো হয়েছে নাগরিকদের। নির্দেশ দেওয়া হয়েছে, আপাতত সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকতে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় জনসাধারণকে প্রস্তুত রাখতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতি আরব দুনিয়ায় নতুন করে সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমি বিশ্বের সঙ্গে টানাপড়েন চলছে। সেই অচলাবস্থা কাটিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক এই সামরিক পদক্ষেপ সেই সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।
তেহরানের বিস্ফোরণ এবং তেল আভিভে সতর্ক সাইরেন - দুই ঘটনাই প্রমাণ করছে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এখন প্রশ্ন, এই পাল্টা উত্তেজনা কি সীমিত পর্যায়ে থাকবে, নাকি বৃহত্তর সংঘাতে রূপ নেবে। বিশ্বের নজর এখন আরব দুনিয়ার দিকেই।
সম্প্রতি জানা গেছিল, জেনেভায় (Geneva talks) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরমাণু আলোচনায় (US Iran nuclear talks) 'উল্লেখযোগ্য অগ্রগতি' হয়েছে। এই বৈঠকে (Geneva nuclear negotiations) মধ্যস্থতার দায়িত্বে ছিলেন ওমানের (Oman) বিদেশমন্ত্রী বাদর আলবুসাইদি (Badr Albusaidi)। তিনি জানান, দুই দেশই নিজ নিজ রাজধানীর সঙ্গে পরামর্শ করে শীঘ্রই আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় টেকনিক্যাল স্তরের বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।
এরই মধ্যে ইরানে হামলা করল ইজরায়েল।