Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইরানি মিসাইলে ধরাশায়ী মার্কিন ‘F-18 সুপার হর্নেট’, ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য গোটা বিশ্বে

ইরানের দাবি, তাদের মিসাইলের আঘাতে ধ্বংস মার্কিন F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান! সামনে এসেছে ভিডিও, কিন্তু এখনও নীরব আমেরিকা। সত্যিই কি বড় ধাক্কা খেল মার্কিন সামরিক শক্তি?

ইরানি মিসাইলে ধরাশায়ী মার্কিন ‘F-18 সুপার হর্নেট’, ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য গোটা বিশ্বে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 March 2026 09:59

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল ইরানের এক চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার অত্যাধুনিক এফ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়েছে (Iran, USA, F-18 Super Hornet)। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই দাবি সত্যি হলে চলমান সংঘাতের গতিপথে বড় প্রভাব পড়তে পারে।

ইরানের সেনাবাহিনীর এই এলিট বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকান যুদ্ধবিমানটিকে সফলভাবে নিশানা করা হয়েছে। তবে কোথায় এই হামলা হয়েছে, বিমানটির কতটা ক্ষতি হয়েছে, সেটি পুরোপুরি ধ্বংস হয়েছে কি না কিংবা পাইলটের কী হয়েছে—এই সব বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেয়নি তেহরান। ফলে গোটা ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে।

দাবির পক্ষে একটি ভিডিওও প্রকাশ করেছে ইরান। সেই ভিডিওতে আকাশে উড়তে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমানকে দেখা যায়। কিছুক্ষণ পর পিছন দিক থেকে একটি প্রজেক্টাইল এসে সেটিতে আঘাত হানছে বলে দেখা যায়। যদিও ভিডিওটির সময়, স্থান বা সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে এখনও কোনও যাচাই হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা দফতর এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ঘটনাটি সত্যি না মিথ্যা—তা নিশ্চিত বা খারিজ, কোনওটাই করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, এফ-১৮ সুপার হর্নেট দীর্ঘদিন ধরেই আমেরিকার নৌবাহিনির অন্যতম প্রধান যুদ্ধবিমান। আকাশে যুদ্ধ করা থেকে শুরু করে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, এমনকি আকাশপথে প্রতিরক্ষার কাজেও ব্যবহৃত হয় এই বহুমুখী বিমান।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ইতিহাসে শত্রুপক্ষের হাতে এফ-১৮ ধ্বংস হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধে একটি ইরাকি মিগ-২৫ যুদ্ধবিমান একটি এফ-১৮-কে ভূপাতিত করেছিল বলে জানা যায়। এর বাইরে শত্রু হামলায় এই যুদ্ধবিমান ধ্বংসের নজির প্রায় নেই বললেই চলে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সংঘর্ষে এই বিমান বড় ক্ষতির মুখে পড়েনি।

এর আগেও আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান, যদিও সেই দাবি পরে অস্বীকার করে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫ স্টেলথ প্রযুক্তিতে এগিয়ে থাকলেও এফ-১৮-এর টিকে থাকার ক্ষমতা অনেক বেশি। তাই ইরানের এই দাবি সত্যি প্রমাণিত হলে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের মোড় আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


```