Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইজরায়েলের 'দুর্ভেদ্য' আকাশ নিরাপত্তা করে হামলা ইরানের, আরাদ শহরে আহত ৭০

ইজরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ভেদ করে আরাদ শহরে মিসাইল হামলা চালাল ইরান। আহত প্রায় ৭০ জন, শুরু হয়েছে তদন্ত। যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বাড়ছে উত্তেজনা।

 

ইজরায়েলের 'দুর্ভেদ্য' আকাশ নিরাপত্তা করে হামলা ইরানের, আরাদ শহরে আহত ৭০

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 March 2026 08:20

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত  ইজরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা (impenetrable air defenses) ব্যবস্থা ভেদ করে ফেলল ইরান। ইজরায়েলের দক্ষিণাঞ্চলে শহর আরাদে (Arad city of Israel) ভারতীয় সময় শনিবার গভীর রাতে বড় ধরনের মিসাইল হামলা (missile attack by Iran) চালিয়েছে ইরান। ইজরায়েলি বাহিনী স্বীকার করেছে ওই হামলায় প্রায় ৭০ জন আহত হয়েছেন।

হামলার পর শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেইসঙ্গে একটি হাসপাতালকেও শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের চিকিৎসার জন্য চিহ্নিত করেছে ইজরায়েল সরকার।

এর পাশাপাশি জোর তদন্ত শুরু হয়েছে কীভাবে ইরানের মিসাইল ইজরায়েলের আকাশ সীমা ভেদ করতে পারল। এর আগে ২০২৩ অক্টোবরের প্যালেস্তাইন লিবারেশন আর্মির আচমকা ক্ষেপণাস্ত্র আক্রমণে ভেঙে পড়েছিল ইজরায়েলের গর্বের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গোটা পৃথিবীর ধারণা ছিল, বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বিশ্ব সেরা। সেই ধারণা চুরমার হওয়ার পর শনিবার গভীর রাতে দ্বিতীয়বার ধাক্কা খেল ইজরায়েল। প্রাথমিক তদন্তের পর দেশটির সেনাবাহিনী বলেছে দু'বার ইরানের  ক্ষেপণাস্ত্রটিকে আঘাত করার চেষ্টা হয়। কিন্তু সেটি ধ্বংস করা সম্ভব হয়নি।

দেশটির একটি সংবাদপত্র দ্য টাইমস অফ ইজরায়েল জানিয়েছে হামলায় এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা প্রায় ৭০ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাও আছে। তার অবস্থা গুরুতর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আক্রমণের পর তেহরানের তরফে এই প্রথম নেতানিয়াহুর দেশে বড় ধরনের প্রতি আক্রমণ চালানো হল। ইজরায়েলের দমকল বিভাগ জানিয়েছে আরাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি আবাসিক ভবনের মাঝখানে এসে ক্ষেপণাস্ত্রটি আঘাত করে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বার ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার পরিচয় দিল। শুক্রবার রাতে দেশ থেকে চার হাজার কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকা ও 
ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটিতে আঘাত করে ইরানের ক্ষেপণাস্ত্র। ওই ঘটনায় গোটা বিশ্ব চমকে গিয়েছে। ইরানের হাতে যে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে আমেরিকা সহ কোন দেশেরই তা জানা ছিল না। এবার খোদ ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান যোগ্য জবাব দিল বলে মনে করা হচ্ছে


```