Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘রোহিঙ্গাদের তাড়াও’, ইন্দোনেশিয়ার কনভেনশন সেন্টারে মারমুখী শয়ে শয়ে ছাত্র

এই ঘটনার ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, বিক্ষোভকারীদের অনেকেরই পরনে সবুজ জ্যাকেট এবং তাঁরা ভবনের বড় বেসমেন্টের দিকে ছুটছেন।

‘রোহিঙ্গাদের তাড়াও’, ইন্দোনেশিয়ার কনভেনশন সেন্টারে মারমুখী শয়ে শয়ে ছাত্র

শেষ আপডেট: 28 December 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: পরনে সবুজ জ্যাকেট। শয়ে শয়ে ছাত্র যেন মারমুখী। তারা দল বেঁধে ছুটে যাচ্ছে কনভেনশন সেন্টারের দিকে। সেখানে তখন মাটিতে বসে আতঙ্কে কাঁদছে রোহিঙ্গা শরণার্থীরা। মহিলারা শিশুদের বুকে আঁকড়ে ধরছে। অনেকে ভয়ে, আতঙ্কে আর্তনাদ করছে। আক্রমণাত্মক ছাত্রদের কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। গোটা কনভেনশন সেন্টার জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। এমনই ছবি ধরা পড়েছে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরে।

রোহিঙ্গা শরণার্থীদের দেশে আশ্রয় দেওয়া যাবে না, এমনই দাবি বিক্ষোভকারীদের। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সকলেই স্কুল বা কলেজের ছাত্র। তারা দল বেঁধে এসে হামলা চালিয়েছে বান্দা আচেহ শহরের একটি কনভেনশন সেন্টারে। তাঁদের স্লোগান ছিল, 'রোহিঙ্গাদের ফেরত পাঠাও।' কনভেনশন সেন্টারে সেই সময় ছিল রোহিঙ্গা শরণার্থীরা। বেশিরভাগই মহিলা ও শিশু। মারমুখী ছাত্রদের দেখে ভয় পেয়ে যায় তারা। আতঙ্কে চিৎকার করতে থাকে।

এই ঘটনার ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, বিক্ষোভকারীদের অনেকেরই পরনে সবুজ জ্যাকেট এবং তাঁরা ভবনের বড় বেসমেন্টের দিকে ছুটছেন। সেখানে রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুরা মেঝেতে বসে ভয়ে কান্নাকাটি করছিল। পরে রোহিঙ্গাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। 

বারে বারে রোহিঙ্গারা আশ্রয় খুঁজেছেন বাংলাদেশে, বারে বারে অনাহূত হিসেবে চিহ্নিত হয়েছেন সেখানে এবং তার পর তাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়। বাংলাদেশ সরকার বহু দিন ধরেই স্পষ্টত বলে দিয়েছে, তারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে রাজি নয়।  ১৯৯২ থেকে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর নতুন রোহিঙ্গা উদ্বাস্তুদের স্বীকৃতি দান বন্ধ করেছে। তবে ইন্দোনেশিয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। শয়ে শয়ে রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ায় আশ্রয় পেয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) একটি বিবৃতিতে জানিয়েছে, “আশ্রয়হীন, নিঃসহায় রোহিঙ্গাদের উপর এমন আক্রমণ দেখে আমরা মর্মাহত। যাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা হয়েছে তাদের অধিকাংশই মহিলা ও শিশু। উদ্বাস্তদের প্রতি এমন আচরণ কখনওই কাম্য হয়।”


```